Joka: জোকার ম্যানেজমেন্ট কলেজের হস্টেলে নির্যাতনের অভিযোগ, শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

অপরাধ কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কসবা ল-কলেজের পর কলকাতার আরও একটি নামী ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে গেল আবারও এক মারাত্মক ঘটনা এক বহিরাগত তরুণীর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ উঠল IIM (Joka) কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে।

আরও পড়ুন:Aankhon Ki Gustaakhiyan movie Review: শানায়ার সাড়ে ছ’তে ছক্কা, ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’-তে মন ছুঁয়ে গেল বিক্রান্তের অভিনয়

ঘটনাটি ঘটেছে শহরের দক্ষিণ প্রান্তের জোকায় (Joka) অবস্থিত IIM-এ, যেখানে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। পার করতে হয় একাধিক ধাপ সেই রকম সুরক্ষিত একটি ক্যাম্পাসে কীভাবে এমন একটি ঘটনা ঘটল, তা নিয়ে স্বভাবতই উঠছে নানা প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী তরুণী ওই কলেজের ছাত্রী নন। অভিযুক্ত ছাত্র ক্যাম্পাসিং-এর অজুহাতে তরুণীকে কলেজে আমন্ত্রণ জানায় এবং পরে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যায়। তরুণীর দাবি, তাঁকে জল ও পিৎজা (Pizza) খাওয়ানো হয়, এরপর তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন। সেই সুযোগে অভিযুক্ত ছাত্র তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনার পর তরুণী হরিদেবপুর (Haridevpur) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে এবং ক্যাম্পাসে গিয়ে নিরাপত্তারক্ষী ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। ক্যাম্পাসের (Joka) সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত প্রবেশ, ছাত্রাবাসে নিয়ন্ত্রণ, এবং নিরাপত্তা ব্যবস্থার দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।গত কয়েকদিন আগেই কসবার এক আইন কলেজেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরপর এই ধরনের ঘটনার ফলে শহরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ও ক্যাম্পাস পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক, ছাত্রছাত্রী ও শিক্ষাবিদেরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT