নিউজ পোল ব্যুরো: শুক্রবার মুক্তি পেল শানায়া কাপুরের প্রথম ছবি ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ (Aankhon Ki Gustaakhiyan movie Review)। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত ম্যাসে (Vikrant Massey)। ছবিটি মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ার, বিশেষ করে চলচ্চিত্র-সমালোচক কুলদীপ ঘড়ভির (Kuldeep Gharvi) একটি রিভিউ ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়।
আরও পড়ুন:NEST 2025 Result Out: NEST 2025 রেজাল্ট প্রকাশ, ভর্তির প্রক্রিয়া শুরু NISER-এ!
ছবিতে (Aankhon Ki Gustaakhiyan movie Review) শানায়াকে দেখা গিয়েছে একজন থিয়েটার শিল্পীর চরিত্রে, আর বিক্রান্ত অভিনয় করেছেন একজন দৃষ্টিশক্তিহীন সঙ্গীতশিল্পীর ভূমিকায়। কুলদীপ ঘড়ভি ছবিটিকে “হাস্যরস এবং আবেগের অনবদ্য মেলবন্ধন” হিসেবে বর্ণনা করেছেন। তাঁর কথায়, “২ ঘণ্টা ২০ মিনিটের এই ছবিটি এক হৃদয়স্পর্শী গল্প বলে যা ধীরে ধীরে উন্মোচিত হয় এবং দর্শকের মনে গভীর ছাপ ফেলে। সংলাপ, আবেগ এবং গল্পের গঠন সব কিছু মিলিয়ে এটি এক সম্পূর্ণ সিনেম্যাটিক অভিজ্ঞতা।”
শানায়ার ডেবিউ (Aankhon Ki Gustaakhiyan movie Review) পারফরম্যান্স নিয়ে তিনি লেখেন, “রূপোলি পর্দায় শানায়ার (Shanaya Kapoor) আত্মপ্রকাশ এক কথায় দুর্দান্ত। তাঁর সংলাপ, অভিব্যক্তি এবং পর্দায় উপস্থিতি অত্যন্ত পরিণত। সাম্প্রতিক বছরগুলিতে দেখা অন্যতম সেরা প্রথম কাজ এটি।” অন্যদিকে, বিক্রান্ত ম্যাসে অভিনয়ের প্রশংসা করে বলেন, “তিনি তাঁর চরিত্রে এতটাই মিশে গিয়েছেন যে মনে হয় তিনি সত্যিই সেই মানুষটি। তাঁর সাবলীলতা ও আবেগপূর্ণ অভিনয় চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।” শানায়া ও বিক্রান্তের রসায়নও দর্শকদের মন জয় করেছে বলে মন্তব্য করেছেন তিনি। পরিচালক সন্তোষ সিংয়ের (Santosh Singh) কাজ নিয়ে কুলদীপের প্রতিক্রিয়া “এই ছবি স্ট্যান্ডিং ওভেশন পাওয়ার যোগ্য। ভালোবাসার প্রকৃত রূপ দেখানো হয়েছে এতে যেখানে প্রেম মানে ত্যাগ, সম্পূর্ণ সমর্পণ।” তাঁর মতে, এটি কেবল একটি ছবি নয়, বরং একটি অনুভব, যা শেষ হওয়ার পরও মন থেকে মুছে যায় না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
