NEST 2025 Result Out: NEST 2025 রেজাল্ট প্রকাশ, ভর্তির প্রক্রিয়া শুরু NISER-এ!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (NEST) ২০২৫-এর ফলাফল আজ, ১০ জুলাই প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (NISER), ভুবনেশ্বর এবং মুম্বই বিশ্ববিদ্যালয়ের অধীন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি সেন্টার ফর এক্সিলেন্স ইন বেসিক সায়েন্সেস (UM-DAE CEBS)। পরীক্ষায় অংশগ্রহণকারী (NEST 2025 Result Out) প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট nestexam.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন:Sudipta Chakraborty: ‘বাড়িওয়ালি’ মন্তব্যে বিঁধলেন সুদীপ্তা, কমেন্টেই দিলেন সংযত জবাব

ভুবনেশ্বরের NISER ইতিমধ্যেই ইন্টিগ্রেটেড এম.এসসি. প্রোগ্রামে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে, মুম্বই বিশ্ববিদ্যালয়ের তরফে শীঘ্রই নিজস্ব মেধা তালিকা প্রকাশ (NEST 2025 Result Out) করা হবে বলে জানানো হয়েছে। ফলাফল দেখতে প্রার্থীদের ওয়েবসাইটে লগইন করতে হবে আবেদন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে। সেখানেই স্ক্রিনে ফলাফল প্রদর্শিত হবে এবং প্রার্থীরা সেটি সংরক্ষণ করে রাখতে পারবেন ভবিষ্যতের জন্য।

ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে নির্ধারিত হয়েছে প্রার্থীকে ২০২৩ বা ২০২৪ সালে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। যেসব প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরা ২০২৫ শিক্ষাবর্ষে NISER বা UM-DAE CEBS-এ ইন্টিগ্রেটেড এম.এসসি. প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।বিজ্ঞান ও গবেষণার উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য NEST একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এবারও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন, এবং আজ ফলাফল প্রকাশের (NEST 2025 Result Out) মাধ্যমে তাঁদের সামনে খুলে গেল এক নতুন সম্ভাবনার দিগন্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT