নিউজ পোল ব্যুরো: ভারতের মাটি রক্তে রাঙালে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে বুঝেছে পাকিস্তান। অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানে পাকিস্তানের মাটিতে গিয়ে সন্ত্রাসবাদী শিবির ধ্বংস করেছে ভারতীয় সেনা। তবে পাকিস্তান দাবি করেছে অপারেশন সিঁদুরের সময় ভারতের নাকি বেশ কিছু সামরিক ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে যুদ্ধবিমান। কিছু বিদেশি সংবাদ মাধ্যমে একই দাবি করা হয়েছে। সেই দাবিই ফের একবার উড়িয়ে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। অপারেশন সিঁদুরকে ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত বলে উল্লেখ করে ভারতের ক্ষতির বিষয়ে বিদেশী সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলির তথ্য উড়িয়ে দিয়েছেন। এমনকি ভারতের ক্ষতি প্রমাণ করার করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।
ডোভাল শুক্রবার সমালোচকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “আমাকে ভারতীয় ক্ষতির একটিও ছবি দেখান-এমনকি একটি কাঁচ ভাঙাও”। আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ২৩ মিনিটের এই অভিযান সীমান্ত থেকে দূরে পাকিস্তানের ভেতরে ঠিক নয়টি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা ছিল বিচ্ছিন্ন ধাঁচে। ওয়ে পরেই তিনি বলেন, “আমরা কোনওটিই মিস করিনি।” বিদেশি সংবাদমাধ্যমকে নিশানা করে ডোভাল বলেন, “আপনারা কেউ একটি ছবি প্রকাশ্যে এনে প্রমাণ করুন ভারতের কোনও ক্ষতি হয়েছে।” আমেরিকা ও পাকিস্তানকে নিশানা করে বলেন, “ওরা মুখে এক কথা বলছে অথচ উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ১৩টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। যা ভারত প্রমাণ করতে সক্ষম।” ভারতের সামরিক ক্ষমতার কথা উল্লেখ করে ডোভাল বলেছেন “ভারতের দেশীয় প্রযুক্তি ব্যবহার নিয়ে আমরা গর্বিত। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে আকাশ নিরাপত্তা ব্যবস্থা যা কিছু আমরা ব্যবহার করেছি সবই আমাদের নিজস্ব।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার জবাব ৭ মে অপারেশন সিঁদুর অভিযান শুরু হয়েছিল। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের গভীরে নয়টি গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে, যার মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দপ্তর এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবার গুরুত্বপূর্ণ ঘাঁটি। জবাবে, পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা চেষ্টা করলে সবকটিই ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়। শত্রুর মেরুদণ্ড কিভাবে ভাঙতে হয় তা ভারতে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
