নিউজ পোল ব্যুরো: একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আন্তর্জাতিক সফরের ধুমধাম, আর অন্যদিকে দেশের ভেতরে সেই সফর ঘিরে উঠছে নানা প্রশ্ন। এবার সরাসরি আক্রমণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং আপ (AAP) নেতা ভগবন্ত মান (Narendra Modi-Bhagwant Mann)। তার তীক্ষ্ণ কটাক্ষ, “প্রধানমন্ত্রী তো পাকিস্তানেও (Pakistan) গিয়েছিলেন, তাও আবার বিনা নিমন্ত্রণে, সেখানে গিয়ে বিরিয়ানি (Biriyani) খেয়েছেন! অথচ, আমরা সাধারণ ভারতীয়রা কি পাকিস্তানে যেতে পারি?”
সম্প্রতি একটি জনসভায় ভগবন্ত মান প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi-Bhagwant Mann) বিদেশ নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, “উনি সম্প্রতি কোথায় যেন গিয়েছিলেন? মনে হয় ঘানায়। এ যেন এমন এক প্রধানমন্ত্রী, যিনি ১৪০ কোটি মানুষের দেশে থেকেও, এমন দেশেও যাচ্ছেন যেখানে মাত্র ১০ হাজার লোকের বাস! আর সেখানেও পাচ্ছেন সর্বোচ্চ সম্মান। বিষয়টা একটু ভেবে দেখার মতো নয় কি?”
এই মন্তব্য ঘিরে সমালোচনায় মুখর হয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Ranadheer Jaiswal) তার মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন। তার বক্তব্য, “গ্লোবাল সাউথের (Global South) সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই প্রেক্ষিতে এমন কটাক্ষ একেবারেই শোভনীয় নয় কোনও রাষ্ট্রীয় প্রতিনিধির কাছে।”
কিন্তু এতেই থামেননি ভগবন্ত মান (Bhagwant Maan)। মোদীর ২০১৫ সালের পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনে আবারও খোঁচা দেন তিনি (Narendra Modi-Bhagwant Mann)। “যে প্রধানমন্ত্রী বিনা নিমন্ত্রণে পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসেন, তিনি আমাদেরকে বলবেন কোথায় যেতে পারি আর কোথায় নয়? আমাদের কি তাহলে প্রশ্ন করারও অধিকার নেই বিদেশ নীতি নিয়ে?”
প্রসঙ্গত, এক দীর্ঘ বিদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী। ২ জুলাই থেকে ৯ জুলাইয়ের মধ্যে তিনি সফর করেন ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল (Brazil) এবং নামিবিয়া। এর মধ্যে ৬ ও ৭ জুলাই ব্রিকস (BRICKS) সম্মেলনে যোগ দিতে যান ব্রাজিলে। ভগবন্ত মানের বক্তব্য, এ ধরনের সফর যদি জনগণের চোখে প্রশ্ন তোলে, তাহলে তা গলা টিপে দমন করা নয় বরং উত্তর দেওয়া উচিত। দেশের বিদেশ নীতির ব্যাখ্যা চাওয়া কি অপরাধ? এই প্রশ্নই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
