নিউজ পোল ব্যুরো: ভোরের আগে গাঢ় অন্ধকার। আর সেই অন্ধকার ভেদ করেই এবার পাকিস্তানের (Pakistan) ভিত কাঁপাতে শুরু করল বালোচ বিদ্রোহীরা। দীর্ঘদিন ধরে চাপা আগুনের মতো জ্বলতে থাকা বালোচিস্তানের (Balochistan) বুকে এবার যেন শুরু হল স্বাধীনতার ঝড়! নাম ‘অপারেশন বাম’ (Operation Baam) যার অর্থই ‘নতুন ভোর’। প্রশ্ন উঠছে, পাকিস্তান (Pakistan) কি এবার সত্যিই টলতে শুরু করল?
আরও পড়ুন: Dhanbad: সিনেমা নয়, বাস্তব! অপারেশন থিয়েটারে ছাদ ফুঁড়ে নামল কুকুর! আহত নার্স, আতঙ্কে রোগী
এক নয়, দুই নয়—একসঙ্গে ১৭টি এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল বালোচ লিবারেশন ফ্রন্ট (BLF)। এই ‘অপারেশন বাম’- (Operation Baam) এর মাধ্যমে পাকিস্তানের (Pakistan) চার জেলায় নিশানা করা হয়েছে সেনা ঘাঁটি, পুলিশ স্টেশন, প্রশাসনিক ভবন এবং যোগাযোগব্যবস্থা। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই সমন্বিত হামলায় কার্যত কেঁপে উঠেছে গোটা বালোচিস্তান।
সরকারিভাবে এখনো পাকিস্তান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি। তবে স্থানীয় সূত্রে খবর, কেছ ও পাঞ্জগুরে ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামো। তুরবাটে গ্রেনেড বিস্ফোরণে আহত অন্তত পাঁচজন। আরও সেনা ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে। একের পর এক বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই শুক্রবার সকালে আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে আসে। বাস থেকে তুলে অপহরণ করা হয় একাধিক যাত্রীকে, পরে পাহাড়ি এলাকা থেকে মেলে গুলিবিদ্ধ মৃতদেহ। যদিও এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে সন্দেহের তির বালোচদের দিকেই।
উল্লেখ্য, গত মার্চ মাসে বালোচ লিবারেশন আর্মির (BLF) জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় প্রাণ গিয়েছিল ২৮ পাক সেনা ও ২৬ জন যাত্রীর। সেই ঘটনার রেশ না কাটতেই এবার ‘অপারেশন বাম’ (Operation Baam) স্বাধীনতার নতুন সকাল কি তবে আর বেশি দূরে নয়?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
