Indus Treaty : জেরবার পাকিস্তান, বিশেষ দাবি জানিয়ে ভারতকে চারবার চিঠি লিখেছে ইসলামাবাদ

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয়ের প্রাণ যায় বেছে বেছে ধর্ম জেনে জঙ্গিরা খুন করে পর্যটকদের। ২৬ জনের মধ্যে একজন ছিলেন কাশ্মিরী। সেই জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের যোগ ছিল সুস্পষ্টভাবে। ভারতের ভূস্বর্গকে রক্তাক্ত করার জন্য গোটা বিশ্বের নিন্দার মুখে পড়ে পাকিস্তান (Paksitan)। সেই ঘটনার পরেই দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ত্রাসবাদে মদত দেওয়ার শাস্তি হিসেবে ভারত স্থগিত করে সিন্ধু জলচুক্তি। এই সিদ্ধান্ত ছিল পাকিস্তানকে ভাতে মারার প্রথম পদক্ষেপ। ভারতের এই চুক্তি বাতিলের সিদ্ধান্তে যে পাকিস্তান ঠিক কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। তীব্র জল সংকটের মুখোমুখি পাকিস্তান ভারতকে চারবার চিঠি লিখে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের।

সূত্রের খবর জল সঙ্কটে নাজেহাল পাকিস্তান। এই সমস্যা থেকে বাঁচার জন্যও ভারতের কাছে ইসলামাবাদ চার বার চিঠি লিখেছে অনুরোধ করেছে যে ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলার পর স্থগিত সিন্ধু জল চুক্তি পুনর্বহাল করা হোক। ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণের অংশ হিসেবে ভারত ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই প্রতিবেশীর মধ্যে জলবণ্টন চুক্তি স্থগিত করে। পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের লেখা চারটি চিঠিতে, মে মাসে অপারেশন সিঁদুরের আগে সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। পরে, পাক মন্ত্রণালয় নয়াদিল্লিকে আরও তিনটি চিঠি লিখে চুক্তি পুনর্বহাল করার আবেদন জানায়। সূত্র এটাও জানিয়েছে, জলশক্তি মন্ত্রণালয় পাকিস্তানের পক্ষ থেকে চারটি চিঠিই বিদেশ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ ভারত-পাক সংঘর্ষে ভারতের অর্থনৈতিতে কতটা প্রভাব পড়েছে স্পষ্ট জানালেন RBI গভর্নর

এখনেই শেষ নয় এটটাই জলসংকটে ভুগছে পাকিস্তান শুধু ভারতের কাছে অনুরোধ করেই থেমে থাকেনি পাকিস্তান একটু জলের আশায় সিন্ধু চুক্তির মধ্যস্থতাকারী বিশ্বব্যাংককেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছে। তবে, বিশ্বব্যাংক এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে বলেই খবর। চুক্তিতে পূর্বাঞ্চলীয় নদী শতদ্রু, বিয়াস এবং রাভি ভারতকে এবং পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাব পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছে। এই সিন্ধু নদীর জলের উপরেই পাকিস্তান অনেকটাই নির্ভরশীল। তাই জল বন্ধ করাতে ব্যপক সমস্যায় পাকিস্তান। জলচুক্তি (Indus Treaty) প্রত্যাহারের আবেদন বারেবারে করলেও মে মাসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু জল চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় পাকিস্তানকে স্পষ্ট করে দিয়েছিলেন যে জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT