নিউজ পোল ব্যুরো: যুদ্ধ মানেই বিপুল ক্ষতি। সামরিক, অর্থনৈতিক ক্ষতি সঙ্গে তো রয়েছেই প্রাণহানির ঘটনা। বিশ্বের যেকোনও প্রান্তে যুদ্ধ লাগলেই তার প্রভাব পড়ে গোটা বিশ্বেই। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে যুদ্ধ পর্যন্ত না গেলেও সংঘর্ষ হয়েছে দুই দেশের মধ্যে। এতেই হয়েছে সামরিক ব্যায়। কিছু সময়ের জন্য বন্ধ ছিল সীমান্তবর্তী এলাকার রেল ও বিমান পরিষেবা। ভারত-পাকিস্তান (India-pakistan conflict) সংঘর্ষের ফলে ভারতেরর অর্থনীতির উপর কতটা প্রভাব পড়েছে সেটাই জানালেন রিজার্ভ ব্যাংকের গভর্নর (RBI) সঞ্জয় মালহোত্রা।
RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার বলেছেন যে পহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সংঘর্ষের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নগণ্য প্রভাব পড়েছে। ২২ এপ্রিল পহেলগাঁমে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হলে ভারতীয় সশস্ত্র বাহিনী পাল্টা জবাবে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে। পাকিস্তানের ১০০কিমি ভিতরে প্রবেশ করে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। যার মধ্যে ছিল বাহাওয়ালপুরের জৈশ-ই-মহম্মদের শক্ত ঘাঁটি এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবার ঘাঁটি। প্রতিশোধ হিসেবে, পাকিস্তানও আক্রমণ শুরু করে এবং তাতেই জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলি ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ না হলেও পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। তাতে দেশের অর্থনীতিতে প্রভাব প্রসঙ্গে RBI গভর্নর বলেছেন, “সংঘাত অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর খুব সীমিত ও নগণ্য প্রভাব ফেলেছিল। সেই দিনগুলিতে এর কিছু প্রভাব ছিল, বিশেষ করে উত্তর ভারতে, বিমানবন্দর বন্ধ ছিল, বিমান যাত্রী পরিবহন অবশ্যই হ্রাস পেয়েছিল, তবে সরবরাহ শৃঙ্খলে কোনও বড় ব্যাঘাত ঘটেনি।”
আরও পড়ুনঃ Chenab bridge : এক নজরে দেখুন জম্মু-কাশ্মীরে কেন্দ্রের মেগা প্রকল্প চেনাব রেলসেতুর বিস্তারিত তথ্য
RBI সঞ্জয় মালহোত্রা বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড, মুদ্রাস্ফীতির উপর ভারত পাক সংঘর্ষের কোনও প্রভাব নেই। বেশ কয়েকদিন ধরে চলা ভারত-পাক সংঘর্ষ নিয়ে ধরে তিনি আরও বলেন, “ওই অঞ্চলগুলিতে, কিছু ক্ষেত্রে দাম বেড়েছে, কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। অর্থনীতিতে এর কোনও বড় প্রভাব পড়েনি।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ভারতের কোনও সমস্যা না হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের ব্যপক ক্ষতি হয়েছে। অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়েছে পাকিস্তান। তাতে নাজেহাল ভারতের পড়শি দেশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
