নিউজ পোল ব্যুরো: কেরলের রাজভবনে (Kerala Raj Bhavan) এক সরকারি অনুষ্ঠানে ‘ভারতমাতা’র (Bharat Mata) প্রতীকী ছবি ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। বিষয়টি আরও জটিল রূপ নেয় যখন রাজভবনে (Kerala Raj Bhavan) বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে সিদ্ধান্ত নেয় রাজ্যের বাম সরকার (RSS)।
আরও পড়ুন: Rekha Gupta: হুমকির ছায়া, তবু অটুট দায়িত্ববোধ! মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পাশে প্রশাসন
আসলে, বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি ছবি! যেখানে দেখা যাচ্ছে, একটি সিংহের পাশে দাঁড়িয়ে আছেন এক দেবীমূর্তি, হাতে জাতীয় পতাকা। এই প্রতীকটি বহুদিন ধরেই আরএসএস (RSS) ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির পরিচিত চিহ্ন। সরকারের (Kerala Government) মতে, এই ছবি রাষ্ট্রীয় স্তরে বা সংবিধানিকভাবে স্বীকৃত নয়। তাই সরকারি অনুষ্ঠানে এর উপস্থিতি সংবিধান পরিপন্থী।
কেরলের কৃষিমন্ত্রী পি. প্রসাদ (Agriculture Minister P Prasad) এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও, তিনি শেষমেশ অনুষ্ঠানে অংশ নেননি। তার অভিযোগ, রাজভবনকে (Kerala Raj Bhavan) নিরপেক্ষ প্রশাসনিক মঞ্চ না রেখে এক রাজনৈতিক প্রতীক প্রদর্শনের জায়গা বানিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, “যে চিত্রটি ব্যবহৃত হয়েছে, তা আরএসএসের (RSS) পরিচিত প্রতীক। সংবিধানে এমন কোনও চিত্রকে স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে সরকারি অনুষ্ঠানে এর ব্যবহার অসাংবিধানিক।”
অন্যদিকে, রাজ্যপাল প্রকাশ করেন এক ভিন্ন মত। তিনি জানান, “ভারতমাতার (Bharat Mata) ছবি সরানো হবে না। কে কী দাবি করল, তাতে কিছু আসে যায় না। এই প্রতীকের সঙ্গে কোনও আপস নয়।”
রাজভবনের (Kerala Raj Bhavan) তরফে আরও জানানো হয়, কী ছবি রাখা হবে বা রাখা হবে না, তা নির্ধারণের অধিকার কোনও মন্ত্রীর নেই। এই উত্তপ্ত বাক্যবিনিময় কেবল রাজভবন বনাম রাজ্য সরকার নয়, বরং সাংবিধানিক মূল্যবোধ ও রাজনৈতিক প্রতীক ব্যবহারের সীমা নিয়ে এক গভীর প্রশ্ন তুলে ধরেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
কেরলে এই ঘটনা রাজনীতি ও প্রশাসনের সম্পর্ককে নতুন করে ভাবতে বাধ্য করছে। এটি নিছক একটি ছবি ঘিরে বিতর্ক নয়, বরং সাংবিধানিক মূল্যবোধ বনাম আদর্শিক প্রতীকীতার সংঘর্ষ
