নিউজ পোল ব্যুরো: সম্প্রতি ‘অ্যানিম্যাল’ (Animal) এর মতোই দুর্ধর্ষ অ্যাকশন ছবি তৈরি হতে চলেছে এবার বাংলায়। সেখানেই দেখা যাবে অভিষেককে (Abhishek Banerjee) , মুখ্য চরিত্রে। সম্প্রতি মুক্তি পাওয়া আরেকটি ছবি ‘স্ত্রী ২’ সেই ছবিতেই দেখা গাছে অভিষেককে। ‘স্ত্রী ২’ (stree 2) এ নিজের অভিনয় দিয়েই মন কেড়ে ছিলেন দর্শকদের। তাছাড়াও বাংলাতেও সিনেমা করেছেন অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)। তবে এইবার কিছুটা ভিন্ন স্বাদেই দেখতে পাওয়া যাবে অভিনেতা কে। সোনা যাচ্ছে সব জল্পনার অবসান করে অ্যাকশন ছবিতেই দর্শকদের নজর করবেন অভিষেক। ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী ২’ ছাড়াও ‘ভেরিয়া’ (bhediya) তেও মনমুগ্ধকর অভিনয় ছিল অভিষেককের। বরাবরই দর্শককে এক ভিন্ন ধরণের অভিনয়ই দিয়েছেন তিনি। নতুন প্রজন্মের কাছে খুবই চেনা মুখ অভিষেক ব্যানার্জী। সেই অভিনেতাকেই এইবার দেখা যাবে বাংলার বুকে তাও অ্যাকশন ছবিতে।
আরও পড়ুন: SSC: উচ্চ প্রাথমিকে নিয়োগে নতুন মোড়, চাকরি বাতিলের ছায়ায় কাউন্সেলিংয়ের আহ্বান!
এইবার জুটি বাঁধতে চলেছেন দেবালয়ের সাথে অভিষেক বাংলায় তবে এখনও পর্যন্ত তার শেষ বাংলা ছবি ‘বাদামী হায়নার কবলে’। জানা গেছে, দেবালয় ভট্টাচার্য (Debaloy bhattacharya) নতুন বাংলা ছবি নিয়ে ফিরতে চলেছেন অন্য ভাবে। তার আগের ছবি ‘পাল্প’ ঘরানার। এবার ‘স্ল্যাশার’ ছবির বৈশিষ্ট্য দেখা যাবে তার ছবিতে। দেবালয়ের এই বিশেষ ঘরানায় ছবিতে দেখা যায় যে শেষে এক বা একাধিক ব্যক্তি একের পর এক খুন করতে থাকে। এই ছবির সাম্প্রতিকতম উদাহরণ হিসাবে ধরা যায় ‘অ্যানিম্যাল’কে। দেবালয়ের ছবির কাহিনিও নাকি এই ধারার। এই ছবি দিয়ে ২৯টি হিন্দি ছবির পর বাংলা ছবিতে পা রাখতে চলেছেন ‘স্ত্রী ২’ খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রযোজনায় থাকছে এসভিএফ (SVF)।
এবার নতুন ছবির সুবাদে দেবালয় ও অভিষেকের জুটি বাঁধার খবর নাকি ইতিমধ্যেই সারা ফেলেছে মুম্বইয়েও (Mumbai)। এই ছবির গল্প শুনে পছন্দ হয়েছে বলিউডের (bollywood) একাধিক খ্যাতনামীরও। সেই সুবাদে ছবিটি বাংলার পাশাপাশি জাতীয় স্তরের আরও চারটি ভাষায় ‘ডাব’ হতে পারে বলেই মনে করা হচ্ছে। এই পথে এগোলে ছবিটি মুক্তি পাবে সর্বভারতীয় স্তরে। চলতি মাসের শেষে কলকাতায় পা রাখবেন অভিনেতা। নতুন চরিত্রের খাতিরে অভিষেকের ‘প্রস্থেটিক’ রূপটান হবে। সেই রূপটানের দায়িত্বে থাকবেন সোমনাথ কুণ্ডু (somnath kundu)। সেই লুক সেট করতেই সম্ভবত শুটিং শুরুর একটু আগেই কলকাতা শহরে আসবেন অভিনেতা।
নতুন ছবির খবর ছড়াতেই নড়ে বসেছে পুরো বাংলা বিনোদন দুনিয়া। সত্যিই কি এ রকম ছবি বানাচ্ছেন দেবালয় নাকি পুরোটাই জল্পনার অধীন? সূত্রের খবর চলতি মাসের শেষে অথবা জুলাইয়ের গোড়া থেকেই শুরু হতে চলেছে দেবালয়ের নতুন বাংলা অ্যাকশন সিনেমার শুটিং। তবে পুরো শুটিংটাই হবে কলকাতায়। নায়ক প্রধান ছবিতে অভিষেকই থাকবে মুখ্য চরিত্রে। তাঁকে ঘিরেই থাকবেন টলিউডের তাবড় তারকা অভিনেতা। ‘স্ত্রী’ খ্যাত অভিষেকের অ্যাকশন চরিত্র দেখার জন্য মুখিয়ে আছে বাংলা তথা মুম্বাইও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
