Salman Khan: অবশেষে বিয়ের পিঁড়িতে ভাইজান? সোশ্যাল মিডিয়ায় ‘ভাইজান’-এর পোস্টে বিয়ের ইঙ্গিত

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর, সলমন খান (Salman Khan) কি এবার সত্যিই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন? বুধবার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এমনটাই ভাবছেন অনুরাগীরা। ভাইজানের জীবনে প্রেম, সম্পর্ক, ও বিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। তবে এই নতুন বার্তা যেন খানিকটা আলাদা, খানিকটা আন্তরিক, এবং সম্ভবত ইঙ্গিতপূর্ণও।

আরও পড়ুন:Prajapati 2: ‘ধুমকেতু’ থেকে ‘প্রজাপতি ২’ ২০২৫ সাল জুড়ে দেবের দাপট!

মূল ঘটনা শুরু হয় সলমনের (Salman Khan) ভগ্নীপতি তথা চলচ্চিত্র নির্মাতা অতুল অগ্নিহোত্রীর (Atul Agnihotri) জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট থেকে। বোন আলভিরা খান অগ্নিহোত্রী (Alvira Khan) ও অতুলের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে সলমন লেখেন, “শুভ জন্মদিন অতুল। আমার বিল (brother in law)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা। আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।” এই শেষ লাইনটিই এখন ইন্টারনেট জুড়ে জল্পনার ঢেউ তুলেছে। অনেকেই মনে করছেন, এ যেন কোনও গোপন বাসনার প্রকাশ, যেন জীবনের বাকি ভূমিকাগুলিও এবার পরিপূর্ণভাবে পালন করতে চান ভাইজান তার মানে কি সঙ্গী এবং সংসারের স্বপ্ন?

প্রসঙ্গত, কিছুদিন আগেই কপিল শর্মার শোয়ে (Kapil Sharma Show) এসে বিয়ের প্রসঙ্গে সলমন খান (Salman Khan) বলেছিলেন, “এখনকার দিনে ছোটখাটো কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। তারপর দিতে হচ্ছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, এমনকি সম্পত্তির অর্ধেকও। আমি এখন জীবনের এমন এক পর্যায়ে যেখানে এসব সামলানো সম্ভব নয়।” এই বক্তব্যকে অনেকে বলিউড তারকার চিরাচরিত রসিকতাই মনে করেছিলেন।

তবে এবার, অতুলকে উদ্দেশ করে ‘সেরা স্বামী ও বাবা’ হওয়ার স্বপ্নের কথা বলে যেন নিজের জীবনের একটা অভাব প্রকাশ করলেন সলমন। তাঁর পোস্ট ঘিরে শুরু হয়েছে কৌতূহল তাহলে কি অবশেষে জীবনের প্রকৃত ভালোবাসাকে খুঁজে পেয়েছেন ভাইজান? এখনও পর্যন্ত সলমন এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, বলিউডের অন্দরমহলে আলোচনা তুঙ্গে। আর তাঁর অনুরাগীরা? তারা অপেক্ষায় ভাইজান এবার সত্যিই বিয়ের সিদ্ধান্ত নেন কি না, সেটাই দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT