National Film Award Winners: হাতজোড় করে নমস্কার! রানিকে দেখেই রোম্যান্টিক মুডে কিং খান

পেজ 3

নিউজ পোল ব্যুরো: তিনি যে বলিউডের (Bollywood) কিং অফ রোমান্স, তা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না (National Film Award Winners)। হ্যাঁ, তিনি আর কেউ নন, শাহরুখ খান (Shah Rukh Khan)। আর যখন সেই কিং, সিনেমার জগতের আসল কিং খান, হাজির হন বলিউডের কুইন অফ হার্টস রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) সামনে, তখন অনুরাগীদের চোখে ভেসে ওঠে চিরচেনা স্মৃতি—Kuch Kuch Hota Hai !

আরও পড়ুন:Mamata Banerjee : বৃষ্টিতে শহরে ঝুঁকি, সিইএসসি দাবি: ‘সব জায়গায় নজর রাখা হচ্ছে, কর্মীরা দিনরাত তৎপর’

মঙ্গলবারের জাতীয় পুরস্কার (National Award) বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দেখা গেল সেই রোম্যান্টিক দৃশ্য। কালো স্যুটে, চোখে রোদচশমা পরে একেবারে রাজকীয় ভঙ্গিতে পৌঁছন শাহরুখ খান। অন্যদিকে ঝলমলে সোনালি পোশাকে আলো ছড়াচ্ছিলেন রানি। একে অপরকে দেখামাত্রই শাহরুখের মুখে ফুটে উঠল উজ্জ্বল হাসি। সঙ্গে সশ্রদ্ধ ভঙ্গিতে হাতজোড় করে নমস্কার। রানিরও ঠোঁটে ফুটল মিষ্টি হাসি। দু’জন পাশাপাশি বসে অনুষ্ঠানের ফাঁকে আড্ডায় মেতে উঠলেন। দর্শকদের চোখে যেন ফিরল সেই পুরনো ‘Chalte Chalte nostalgia’।

এবারই প্রথম জাতীয় পুরস্কার জয় দুজনের। তাই অনুভূতির বিনিময়ে ভরপুর ছিল তাঁদের আলাপচারিতা। অনুষ্ঠানের আবহে আরও একবার মনে করিয়ে দিলেন, কেন শাহরুখ ও রানি জুটিকে আজও অনুরাগীরা বিশেষভাবে ভালোবাসেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রানি মুখোপাধ্যায় নিজের অনুভূতি প্রকাশ করে বলেছিলেন—“আমি সত্যিই ভীষণ খুশি ও গর্বিত। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আমার অভিনয়কে যে জাতীয় পুরস্কারের মাধ্যমে (National Award Recognition) সম্মান জানানো হলো, তা আমার ৩০ বছরের অভিনয় যাত্রাকে আরও সমৃদ্ধ করল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এত ভালো ভালো ছবির অংশ হতে পেরেছি।”

তিনি আরও যোগ করেন—“এই পুরস্কার আমি উৎসর্গ করছি পৃথিবীর সব মায়েদের, যারা সন্তানের জন্য প্রতিনিয়ত লড়াই করছেন। তাঁদের আত্মত্যাগই অনুপ্রেরণা। দর্শকদের ভালোবাসা ছাড়া আমার অভিনয়জীবন অসম্পূর্ণ থেকে যেত। তাই আমি কৃতজ্ঞ প্রতিটি অনুরাগীর কাছে।” অন্যদিকে শাহরুখের উপস্থিতি ছিল রীতিমতো জমকালো। তাঁর সঙ্গে রানির কথোপকথন ও হাসি-ঠাট্টা দেখে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। এক মঞ্চে জাতীয় সম্মান, পাশে পুরনো সহঅভিনেত্রী—এই মুহূর্তে শাহরুখ-রানির আবহে যে এক ঝলক পুরনো দিনের বলিউড ম্যাজিক , তা অনুরাগীরা দীর্ঘদিন মনে রাখবেন।