নিউজ পোল ব্যুরো: নির্বাচনের (Bihar Election) আগে কৌশল ঠিক করতে কংগ্রেস (Congress) এবার তৎপর। আসন রফা নিয়ে তেজস্বীর উপর চাপ বাড়াতে পাটনায় বসছে ওয়ার্কিং কমিটির বৈঠক। ছট পুজোর পরেই বিহারে বিধানসভা (Bihar Election) ভোটের সম্ভাবনা। মাস ঘুরলেই ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে, ভোটের ময়দানে জমি শক্ত করতে, রাজনৈতিক সমীকরণ ঝালিয়ে নিতে এবং তৃণমূল স্তরে সংগঠনকে চাঙ্গা করতে এবার দিল্লি (Delhi) নয়, কৌশলগতভাবে পাটনাকেই বেছে নিল কংগ্রেস।
আরও পড়ুন: Mamata Banerjee : বৃষ্টিতে শহরে ঝুঁকি, সিইএসসি দাবি: ‘সব জায়গায় নজর রাখা হচ্ছে, কর্মীরা দিনরাত তৎপর’
বুধবার পাটনায় (Patna) বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। থাকছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ (Mallikarjun Kharge) দলের শীর্ষ নেতৃত্ব। মূলত আসন বণ্টন, প্রচার কৌশল, এবং ভোটার তালিকা সংশোধন এই তিনটি বিষয়েই হবে গভীর আলোচনা। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক কেবল কৌশল নির্ধারণের জন্য নয়, এটি আরজেডি তথা তেজস্বী যাদবের উপর চাপ তৈরি করার একটি বড় পদক্ষেপ।
সম্প্রতি বিহারজুড়ে ‘ভোটাধিকার যাত্রা’ (Bihar Election) করেছেন রাহুল-তেজস্বী, সঙ্গে ছিলেন বাম নেতৃত্বও। একত্রে প্রচার হলেও, আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা হয়নি। অথচ, যাত্রার সময় একাধিকবার রাহুল-তেজস্বী বৈঠকে বসেছেন। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে জোটের মধ্যে কি আদৌ সমন্বয় রয়েছে? গত নির্বাচনে ৭০টি আসনে লড়েছিল কংগ্রেস, যার মধ্যে ৪৬টিই ছিল এনডিএ-র শক্ত ঘাঁটি। ভরাডুবিও হয়েছিল সেই কারণে। এবার আর সেই ভুল করতে নারাজ কংগ্রেস। দলীয় সূত্রে খবর, এবার শুধুমাত্র জয়লাভের সম্ভাবনাযুক্ত আসনেই লড়তে চায় তারা। পাশাপাশি শোনা যাচ্ছে, বামেদের বাড়তি আসন ছাড়ার সম্ভাবনাও কম।
এই অবস্থায় পাটনায় কংগ্রেসের শীর্ষ বৈঠক একপ্রকার ‘পাওয়ার পলিটিক্স’ জোট রাজনীতিতে নিজেদের গুরুত্ব বোঝাতে এবং আসন রফার সময় চাপ সৃষ্টি করতেই এই কৌশল। বৈঠকের আলোচনায় থাকবে ‘ভোটাধিকার যাত্রা’র সাফল্য মূল্যায়ন এবং দলীয় কর্মসূচি চূড়ান্ত করাও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
