Pakistan: জঙ্গি আশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তীব্র কটাক্ষ ভারতের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পুড়ল পাকিস্তানের (Pakistan)। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে সোজাসাপটা ভাষায় ইসলামাবাদকে (Islamabaad) কাঠগড়ায় তুলল ভারত (India)। কূটনৈতিক ভাষার অন্তরালে কড়া রাজনৈতিক বার্তা, “যারা নিজেদের নাগরিকদের উপর বোমা ফেলে, তারা মানবাধিকারের পাঠ পড়াতে পারে না।”

রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে বক্তব্য রাখছেন ভারতের প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগী। বক্তব্যে উঠে এসেছে পাকিস্তানের ‘সন্ত্রাস আশ্রয়’ এবং নাগরিক হত্যা প্রসঙ্গ।

আরও পড়ুন: Bihar Election: ভোট যুদ্ধের আগে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস, পাটনা বৈঠকে নজর সবার

মাত্র দু’দিন আগেই পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরহা উপত্যকার একটি গ্রামে গভীর রাতে বোমা বর্ষণ করে পাক বিমান বাহিনী। সরকারি দাবি, ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ গোষ্ঠীর জঙ্গিদের নিশানা করাই ছিল লক্ষ্য। বাস্তবে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন সাধারণ মানুষের যাদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও। এই প্রসঙ্গ টেনেই রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি ক্ষীতিজ ত্যাগী বলেন, “পাকিস্তান (Pakistan) এমন এক দেশ, যারা একদিকে রাষ্ট্রসংঘ স্বীকৃত জঙ্গিদের আশ্রয় দেয়, অন্যদিকে আবার নিজেদের নাগরিকদের উপরেই বিমান হানায় মেতে ওঠে। মানবাধিকারের বুলি তাদের মুখে হাস্যকর।”

খাইবার পাখতুনখোয়ার দারা গ্রামে পাকিস্তানি ফাইটার জেটের বোমা হামলায় বিধ্বস্ত একটি ঘর। ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ ৩০ জনের বেশি নিরীহ নাগরিক।

তিনি আরও বলেন, “ভারতের বিরুদ্ধে বারবার ভিত্তিহীন ও উস্কানিমূলক অভিযোগ এনে রাষ্ট্রসংঘের মঞ্চকে অপব্যবহার করছে পাকিস্তান। তাদের উচিত ভারতের উপর নজর না রেখে, অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড থেকে সরে গিয়ে নিজেদের ঘর সামলানো।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু প্রতিক্রিয়ামূলক নয়, পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করতে ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক চাল। বিশেষ করে যখন ‘সন্ত্রাস রপ্তানি’ পাকিস্তানের পরিচিত রাজনৈতিক অস্ত্র, তখন রাষ্ট্রসংঘের মতো মঞ্চে এমন তীক্ষ্ণ আক্রমণ, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতের কর্তৃত্বকেই সামনে তুলে ধরছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole