নিউজ পোল ব্যুরো: টলিউড সুপারস্টার দেব এখন লন্ডনে। চলছে তাঁর নতুন ছবি ‘প্রজাপতি ২’ (Prajapati 2)-এর শুটিং। শুটিংয়ের মধ্যেও তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন একের পর এক অনন্য মুহূর্ত। কখনও লন্ডনের রাজপথে মা-বাবার সঙ্গে ঘুরে বেড়ানো, কখনও নিজের হাতে রাজহাঁসকে খাওয়ানো সব মিলিয়ে অভিনেতা যেন কাজ আর অবসরের এক মজার মিশেলে দিন কাটাচ্ছেন বিদেশের মাটিতে।
আরও পড়ুন:Samantha Ruth Prabhu: সামান্থা-রাজ সম্পর্ক প্রকাশ্যে? ডেট্রয়েট সফরের ছবিতে প্রেমের ইঙ্গিত স্পষ্ট!
সম্প্রতি দেব (Dev) তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একগুচ্ছ সাদাকালো ছবি। চশমা চোখে, হাতে ধোঁয়া ওঠা কফির কাপ, এই অনবদ্য মেজাজে ধরা দিলেন তিনি। দেখে মনে হচ্ছে, এবারকার চরিত্রটি অনেক বেশি পরিণত। সুত্রের খবর, ‘প্রজাপতি ২’ (Prajapati 2)-এ দেবকে দেখা যেতে পারে লন্ডনে কর্মরত এক পেশাদার চরিত্রে। এর পাশাপাশি, ছবিতে আরও একবার ফিরে আসবে বাবা-ছেলের রসায়ন। দেবের বিপরীতে থাকছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
২০২৩ সালের বড়দিনে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ ছবিটি যেমন দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছিল, তেমনই তার সিক্যুয়েল ‘প্রজাপতি ২’ (Prajapati 2) নিয়েও উত্তেজনা তুঙ্গে। সম্পর্কের সূক্ষ্ম অনুভব, প্রজন্মের ফারাক আর এক নিটোল আবেগ। এই চেনা ঘরানার গল্পেই দর্শক আবারও প্রত্যাশা করছেন মিঠুন-দেব ম্যাজিক। লন্ডনে নারকেল ফাটিয়ে ছবির শুভ সূচনা করলেন দেব। ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী, পরিচালক অভিজিৎ সেন ও দেব এই সফল ত্রয়ী আবারও দর্শকের মন জয় করতে প্রস্তুত।
তবে শুধু ‘প্রজাপতি ২’ (Prajapati 2) নয়, দেবের হাতে রয়েছে একাধিক চমক। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) সঙ্গে নয় বছর পর স্ক্রিন শেয়ার করছেন দেব। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় এই ছবিতে এক অন্য ধাঁচের প্রেমকাহিনি তুলে ধরা হবে। সদ্য মুক্তি পাওয়া ছবির প্রথম গান ইতিমধ্যেই জনপ্রিয়। পুজোয় আসছে ‘রঘু ডাকাত’-এর গল্প এবং বছরশেষে ‘প্রজাপতি ২’। সবমিলিয়ে বলা যায়, ২০২৫ দেব-ঝড়ে কাঁপতে চলেছে টলিউড বক্সঅফিস। অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও নিজের কাজ দিয়ে বারবার প্রমাণ করছেন দেব তিনি শুধুই তারকা নন, সময়ের এক শক্তিশালী গল্পকারও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
