নিউজ পোল ব্যুরো: একটি ‘ভুল’ কখনও কখনও পুরো ব্যবস্থার উদ্দেশ্যকে স্পষ্ট করে দেয়। নীতি আয়োগের (Niti Ayog) সাম্প্রতিক বার্ষিক রিপোর্টের প্রচ্ছদে প্রকাশিত ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গকে বিহারের (Bihar) জায়গায় দেখানো হয়েছে। শুধুই কি মানচিত্র বিভ্রাট? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতে, এটি নিছক অনিচ্ছাকৃত ভুল নয়! এটি বাংলা ও তার সাংবিধানিক অবস্থানের প্রতি চরম অবজ্ঞা ও অবমাননার প্রকাশ।
আরও পড়ুন: Pak Spy Arrest: ধর্মের আড়ালে পাকিস্তানি গুপ্তচর! ওটিপি সন্ত্রাসে পশ্চিমবঙ্গে চাঞ্চল্য
এই বিতর্কিত মানচিত্র প্রকাশের ঘটনায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সরাসরি নীতি আয়োগের (Niti Ayog) উপর আক্রমণ হানেন। ভাইস চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিতে তিনি লেখেন, “এমন মারাত্মক ত্রুটি কোনওমতেই অনিচ্ছাকৃত হতে পারে না। এটি বাংলা রাজ্যের সাংবিধানিক অস্তিত্বকে হেয় করার একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রয়াস। দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থার এইরকম দায়িত্বজ্ঞানহীনতা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হানে।”
মুখ্যমন্ত্রীর দাবি, নীতি আয়োগের (Niti Ayog) মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এমন আচরণ কেবল গাফিলতি নয়, এটি রাজনৈতিক অসূয়া ও বিদ্বেষের ফল। চিঠিতে তিনি লেখেন, “এই তথাকথিত ভুল প্রমাণ করে দিয়েছে যে রাজ্যগুলির প্রতি ন্যূনতম সম্মান দেখানোর মনোভাবও নেই তাদের। এহেন দৃষ্টিভঙ্গি থেকে নীতি নির্ধারণ হলে, তা কিভাবে দেশজুড়ে সাম্য, সুবিচার ও বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করবে?” তিনি আরও স্পষ্ট করেন, রাজ্য সরকার এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এই বিভ্রান্তিকর মানচিত্র প্রত্যাহার এবং জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে।
এই প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর আগেও নীতি আয়োগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একাধিক বার তলব পেলেও তার বৈঠকে অংশগ্রহণ করেননি। এবার কেন্দ্রীয় এই সংস্থার গ্রহণযোগ্যতাকে আবারও আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে এল এই মানচিত্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের (TMC) মতে, এটি শুধু প্রশাসনিক ভুল নয়, এটি বাংলার আত্মমর্যাদায় আঘাত এবং তার বিরুদ্ধে কেন্দ্রীয় অবজ্ঞার প্রমাণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
