নিউজ পোল ব্যুরো: রিয়্যালিটি টিভির সবচেয়ে জনপ্রিয় শো ‘বিগ বস’(Bigg Boss) ফের ফিরছে নতুন রূপে। শনিবার ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে সিজন ১৯, আর সেই সঙ্গে ফের পর্দায় ফিরছেন সলমন খান(Salman Khan)। প্রতি বছরই এই শোকে ঘিরে দর্শকদের কৌতূহল থাকে তুঙ্গে, এবারের সিজনও তার ব্যতিক্রম নয়। নতুন প্রতিযোগী, নতুন টুইস্ট, আর সলমনের গ্ল্যামার সব মিলিয়ে ‘বিগ বস ১৯’(Bigg Boss Season 19) ইতিমধ্যেই বিনোদন জগতের বড় আলোচনার বিষয়।

এই সিজনের প্রতিযোগীদের নামের মধ্যেই পাওয়া গিয়েছে চমক। গৌরব খান্না, অমল মালিক, অভিষেক বাজাজ, মৃদুল তিওয়ারি প্রমুখ ইতিমধ্যেই শিরোনামে জায়গা করে নিয়েছেন। কে কার সঙ্গে জোট বাঁধবেন, কে আবার বিতর্কের কেন্দ্রে চলে যাবেন তা জানতে অপেক্ষা শুরু হয়ে গিয়েছে দর্শকদের মধ্যে।
আরও পড়ুন: Idhika Paul: ইধিকা পাল কি কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির নায়িকা?
তবে এবারের সিজনে সবচেয়ে আলোচিত বিষয় হল বাজেট। উল্লেখ্য, সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগের তুলনায় এবার অনেকটাই কমানো হয়েছে খরচ। তার প্রভাব পড়েছে সলমন খানের(Salman Khan) পারিশ্রমিকেও। বিগত সিজনগুলোতে যেখানে ২৫০ কোটি ও ২০০ কোটি টাকা নিয়েছিলেন ভাইজান, এবারে তিনি পাচ্ছেন ১২০ থেকে ১৫০ কোটির মধ্যে। তবে তাঁর স্টার পাওয়ার বা ক্যারিশমায় যে শোয়ের ঝলক কমবে না, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এবার আরও একটি নতুন দিক যুক্ত হয়েছে। প্রথমবারের মতো ‘বিগ বস’(Bigg Boss)-এর পর্বগুলি আসবে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে(OTT Platform), পরে সম্প্রচার হবে কালার্স টিভিতে। ফলে ডিজিটাল(Digital) দর্শকরা পাবেন আগেভাগেই সব ড্রামা ও চমক।
সলমন খান(Salman Khan) নিজেও শো শুরু হওয়ার আগে জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারের সিজনেও থাকছে একের পর এক টুইস্ট। তিনি নিজেও দর্শকের মতোই উৎসুক কী নতুন ঘটতে চলেছে সেই ঘরের ভেতরে। বন্ধুত্ব, ঝগড়া, কান্না, হাসি আর অপ্রত্যাশিত চমকে ভরপুর হতে চলেছে এই মৌসুমও।
সব মিলিয়ে বলা যায়, বাজেট কমলেও উত্তেজনা কমছে না একটুও। বরং ডিজিটাল যুগে নতুন ফরম্যাটে হাজির হতে চলেছে ‘বিগ বস ১৯’(Bigg Boss Season 19)। আর সলমন খানের(Salman Khan) উপস্থিতি আবারও নিশ্চিত করে দিচ্ছে, টিআরপি চার্টে ঝড় তুলতে একটুও দেরি হবে না এই জনপ্রিয় শোয়ের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
