নিউজ পোল ব্যুরো: বলিউডের অন্দরে এখন একটাই আলোচনা, বছরের শেষে কি সত্যিই বিয়ের আসরে বসতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)? পুজোর আবহে চারদিকে ছড়িয়ে পড়েছে খুশির খবর। বহু দিন ধরেই শোনা যাচ্ছিল, লেখক রাহুল মোদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়িকা। তবে এতদিন পর্যন্ত তিনি কখনও স্পষ্ট করে কিছু জানাননি। সাক্ষাৎকারে বারবার প্রশ্ন করা হলেও শ্রদ্ধা সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন হাসিমুখেই। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা বলিউডে গুঞ্জন বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
আরও পড়ুন:Chetla Agrani Club: চেতলা অগ্রণীর মণ্ডপে আগুন! আপাতত বন্ধ দর্শন, উদ্বেগে পুজোপ্রেমীরা
কানাঘুষো শুরু হয়েছিল কয়েক মাস আগে, যখন বিমানে রাহুলের সঙ্গে একাধিকবার দেখা গিয়েছিল শ্রদ্ধাকে (Shraddha Kapoor)। বিমানসেবিকাদের তোলা ছবিতে পাশাপাশি বসে ঘনিষ্ঠভাবে আলাপচারিতা করছিলেন দু’জনে। সেই সময় থেকেই বলিউড মহলে চর্চা শুরু হয়, সত্যিই কি প্রেমে পড়েছেন তাঁরা?
সম্প্রতি একটি ভিডিও আরও উসকে দিয়েছে বিয়ের গুঞ্জন। সেখানে দেখা যায়, শ্রদ্ধা টেবিলে বসে খাচ্ছেন আর রাহুল মোদী সেই মুহূর্ত ক্যামেরায় বন্দি করছেন। লজ্জায় হেসে নায়িকা বলছেন, “হ্যাট”! এই ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের মনে আরও স্পষ্ট হয়েছে, কেবল বন্ধুত্ব নয়, সম্পর্ক অনেকটাই গভীর। বলিউডের অন্দরমহলেও এখন রটছে, খুব শিগগিরই বিয়ের ঘোষণা হতে পারে।
যদিও এখনও পর্যন্ত শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) বা রাহুল কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলের বক্তব্য, বছরের শেষেই নাকি বাজতে পারে বিয়ের সানাই। সাতপাকে ঘুরে একসঙ্গে জীবনের নতুন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ভক্তরা ইতিমধ্যেই উত্তেজনায় ভাসছেন। পুজোর উৎসবের আনন্দে আরও রঙ ঢেলে দিয়েছে এই খবরে। যদি সব গুঞ্জন সত্যি হয়, তবে খুব শিগগিরিই বলিউডে নতুন রূপকথার পরিণতি হতে চলেছে শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) এবং লেখক রাহুল মোদীর বিয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
