নিউজ পোল ব্যুরো: দক্ষিণ কলকাতার সবচেয়ে চর্চিত এবং জনপ্রিয় দুর্গাপুজোগুলির (Durga Puja 2025) একটি চেতলা অগ্রণী ক্লাব (Chetla Agrani Club)। পুজোর চতুর্থীতেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল সেই প্রতীক্ষিত মণ্ডপ (Chetla Agrani Club)। কিন্তু আনন্দের মাঝে হঠাৎই ছন্দপতন! বৃহস্পতিবার সকালে আচমকা আগুন লেগে যায় মণ্ডপে, তাতেই ভেঙে পড়ে সাজানো স্বপ্নের একটি অংশ। সূত্রের খবর, অগ্নিকাণ্ড খুব বড় মাপের না হলেও, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তাই তাদের প্রথম অগ্রাধিকার। তাই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মণ্ডপ দর্শন সম্ভব নয়।
আরও পড়ুন: TET Result 2025: ২০২৩ প্রাথমিক টেটের ফল প্রকাশ, উত্তীর্ণ মাত্র ৬৭৫৪ জন
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্লাব (Chetla Agrani Club) কর্তৃপক্ষ দর্শনার্থীদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন, কবে আবার মণ্ডপ খোলা হবে, সে বিষয়ে পরে জানানো হবে। এদিকে, পুজোপ্রেমীদের মধ্যে এই ঘটনার জেরে কিছুটা হতাশা ছড়ালেও, অনেকেই ক্লাবের সচেতনতার প্রশংসা করছেন। যদিও অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে।
বিস্তারিত আসছে….
