নিউজ পোল ব্যুরো: তিন দশকেরও বেশি সময় ধরে একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া শাহরুখ খান (Shah Rukh Khan) অবশেষে পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’-এর দুর্দান্ত অভিনয়ের জন্য এবার দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে পুরস্কার গ্রহণের সেই মুহূর্তে যখন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা, তখনই রাজনীতির মাঠে শুরু হয়ে গেছে টানটান চর্চা “এতদিন পর কেন?”
আরও পড়ুন: Amir Khan: রাস্তায় বিরক্তি প্রকাশ, ছবিশিকারিদের ‘ছেড়ে দেওয়ার’ আর্জি আমির খানের প্রেমিকা গৌরীর
কিং খানের (Sha Rukh Khan) পুরস্কার পাওয়া যেন আচমকাই রাজনৈতিক পাল্টা-পাল্টি মন্তব্যের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। বিজেপির (BJP) দাবি, কংগ্রেস সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকেও শাহরুখের প্রতিভাকে অবহেলা করেছে। প্রাক্তন বিজেপি বিধায়ক রাজ পুরোহিতের কথায়, “ধর্ম নয়, প্রতিভা দিয়েই শাহরুখকে বিচার করেছে বিজেপি। আমাদের সরকার তার কাজের প্রাপ্য সম্মান দিয়েছে।” অর্থাৎ, শাহরুখের পুরস্কার বিজেপির উদারতার প্রতীক এই বার্তা স্পষ্ট।
অন্যদিকে, কংগ্রেস (Congress) কিন্তু এই ‘সম্মান’কে ভোটের কৌশল হিসেবেই দেখছে। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা ভাই জগতাপ প্রশ্ন তুলেছেন, “১১ বছর পর হঠাৎ এখনই কেন জাতীয় পুরস্কার? বিহার (Bihar) বা মহারাষ্ট্রের নির্বাচনের আগে কি শাহরুখকে সামনে এনে ভোট টানার চেষ্টা চলছে?” তার মতে, শাহরুখ দেশের সাংস্কৃতিক সম্পদ কিন্তু এই সময় ও প্রেক্ষাপটে দেওয়া সম্মানই সন্দেহের জন্ম দিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিকে শাহরুখ (Shah Rukh Khan) ভক্তদের কাছে এই পুরস্কার বহু প্রতীক্ষিত স্বীকৃতি। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ ব্যাক টু ব্যাক হিট দিয়ে কামব্যাক করেছেন যেভাবে, তাতে অনেকেই বলছেন, “এ সম্মান আগে পাওনা ছিল।” কিন্তু শাহরুখের ঝুলিতে পুরস্কার আসতেই যে রাজনীতির কাদা ছোড়াছুড়ি শুরু হবে, তা বোধহয় তিনিও ভাবেননি। প্রশ্ন এখন একটাই, শাহরুখের জাতীয় স্বীকৃতি কি নিছক অভিনয়ের পুরস্কার, না কি আরও কিছু অদৃশ্য চ্যালাকুশলীর ফল?
