নিউজ পোল ব্যুরো: বলিউড তারকা আমির খানের (Amir Khan) প্রেমিকা গৌরী স্প্র্যাট আবারও সংবাদ শিরোনামে। তবে এবার কোনও রোম্যান্টিক মুহূর্তের কারণে নয়, বরং নিজের ব্যক্তিগত পরিসর রক্ষা করার লড়াইয়ে। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরোন গৌরী। কানে হেডফোন, মুখে মৃদু হাসি, নির্জনভাবে হাঁটছিলেন তিনি। কিন্তু হঠাৎই তাঁকে ঘিরে ধরে একাধিক ছবিশিকারি। ঠিক তখনই বিরক্ত হয়ে ওঠেন তিনি এবং সরাসরি বলেন, ‘‘দয়া করে আমাকে একা ছেড়ে দিন। আমি শুধু হাঁটতে বেরিয়েছি। এমন করবেন না।’’
আরও পড়ুন:Shah Rukh Khan: শাহরুখকে সপাট ঘুষি! ২৫ বছর পর ‘জোশ’ সেটের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রিয়া গিল
এই দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকে মনে করিয়ে দেন, গৌরী বিনোদন দুনিয়া থেকে অনেকটাই দূরের মানুষ। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর বয়স ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে তাঁর সঙ্গী আমির খান (Amir Khan) কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। বয়সের পার্থক্য ১৫ বছর হলেও তাঁদের সম্পর্ক নিয়ে বারবার কৌতূহল বেড়েছে ভক্তদের মধ্যে। মার্চ মাসে নিজের জন্মদিনের দিন গৌরীকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির খান (Amir Khan)। তখনই অভিনেতা জানিয়েছিলেন, কীভাবে প্রথম দেখা হয়েছিল, আর কীভাবে প্রেম গড়ে উঠেছিল।
এরপর থেকে গৌরীর জীবন বদলে যায় একেবারে। বিনোদন জগত থেকে দূরে থেকেও তিনি রাতারাতি আলোচনায় উঠে আসেন। কোথায় যাচ্ছেন, কী করছেন, কাদের সঙ্গে দেখা করছেন সব কিছুই ক্যামেরায় ধরতে চাইছে সংবাদমাধ্যম ও পাপারাৎজি। এর আগেও বহুবার রাস্তায় তাঁকে ঘিরে ধরেছেন ছবিশিকারিরা। তখনও গৌরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এতটা প্রচারের আলোয় অভ্যস্ত নন। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় এবার স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি।
আমির খান (Amir Khan) বর্তমানে মুম্বইয়ের নিজের বাড়িতেই প্রেমিকার সঙ্গে একত্রবাস করছেন। তাঁদের সম্পর্ককে ঘিরে আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই গৌরীর জন্য এই অতিরিক্ত মনোযোগ ধীরে ধীরে চাপের কারণ হয়ে উঠছে। ব্যক্তিগত মুহূর্তে খানিকটা একান্ত সময় চান তিনি, কিন্তু তা যেন আর সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে, স্পষ্ট বোঝা যাচ্ছে, তারকা আমির খানের (Amir Khan) প্রেমিকা হয়েও আলো-আড়াল একসঙ্গে সামলানো যে সহজ নয়, তা ভালভাবেই বুঝে গিয়েছেন গৌরী স্প্র্যাট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
