Hotel Fire : নবীনা সিনেমার পাশে হোটেলে আগুন, শহরের রুফটপ রেস্তরাঁর ভবিষ্যৎ ঝুঁকির মুখে

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতার নবীনা সিনেমার পাশে একটি হোটেলে (Hotel) ভয়াবহ আগুন (Fire)। ধোঁয়ার (Smoke) চাদরে ঢেকে গেছে পুরো এলাকা, এবং আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছেন। স্থানীয়রা প্রথমে লক্ষ্য করেন ধোঁয়া বের হচ্ছে, তারপর মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঘিরে ধরেছে ধোঁয়া। দমকল বাহিনী (Fire Brigade) খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌঁছায়, প্রথম ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, “আগুন নিয়ন্ত্রণে আনা এখন প্রধান লক্ষ্য। কীভাবে আগুন লেগেছে বা কারও গাফিলতি হয়েছে কি না, তা পরে খতিয়ে দেখা হবে।” পুলিশের তথ্য অনুযায়ী, হোটেলের নীচে অবস্থিত ব্লু চিলি গেস্ট হাউস (Guest House) এই অংশের সঙ্গে সম্পর্কিত কি না তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি রুফটপে টিন দিয়ে চালানো রেস্তরাঁ (Rooftop Restaurant)বৈধভাবে পরিচালিত হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:Mamata Banerjee: বৃষ্টির জলেই মৃত্যু ফাঁদ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ ইতিমধ্যেই উঠেছে। কয়েক মাস আগে বড়বাজারের মেছুয়া এলাকার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Previous Fire Incident) ১৪ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর মেয়র ফিরহাদ জানিয়েছেন, “ছাদ কমন এলাকা। নীচের জায়গা বিক্রি করা যায় না, তেমনি ছাদও বিক্রি করা যায় না। শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ বন্ধ করতে হবে যাতে আগুন লাগলে মানুষ আশ্রয় নিতে পারে।”

এদিকে, পার্কস্ট্রিটের বহুতল ম্যাগমা হাউস (Magma House) বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারা অনুযায়ী, এই বিল্ডিং আগেই বেআইনি (Illegal Construction) ঘোষণা করা হয়েছিল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দমকল ও পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে। কেউ আটকে পড়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ আশাবাদী, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে এবং তদন্তের মাধ্যমে আগুন লাগার সঠিক কারণ উদঘাটিত হবে। এই ঘটনায় শহরের রুফটপ রেস্তরাঁগুলির নিরাপত্তা ও নিয়ম-কানুন পুনরায় খতিয়ে দেখার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।