নিউজ পোল ব্যুরো: মাওবাদী দমনে ফের বড় সাফল্য ভারতের নিরাপত্তাবাহিনীর হাতে। ঝাড়খণ্ডের (Jharkhand) গুমলা জেলার কেচকি গ্রামের কাছে জঙ্গলে অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মাওবাদী (Maoist) নেতাকে নিকেশ করল যৌথ বাহিনী। এই গোপন অভিযান শুধু সফলই নয়, একেবারে মাওবাদী নেতৃত্বের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
আরও পড়ুন: SSC Protest : পুজোর মুখে ফের পথে চাকরিপ্রার্থীরা, বাড়তি ১০ নম্বর বাতিলের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভ
গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ড (Jharkhand) পুলিশের নেতৃত্বে একাধিক নিরাপত্তা সংস্থা কেচকি জঙ্গলে অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর এক দল মাওবাদীর অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়। বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা (Maoist), পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরাও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মাওবাদীর। পরে জানা যায়, তারা নিষিদ্ধ মাওবাদী সংগঠন জেজেএমপি-র সক্রিয় সদস্য ছিল।
ঝাড়খণ্ড (Jharkhand) পুলিশের মুখপাত্র মাইকেল রাজ এস জানিয়েছেন, “এই অভিযানে শুধু সন্ত্রাসবাদী নিধনই নয়, বিশাল অস্ত্রভাণ্ডারও উদ্ধার করা সম্ভব হয়েছে। এ যেন সন্ত্রাসের মূলোৎপাটনের এক গুরুত্বপূর্ণ ধাপ।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ইতিমধ্যেই ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার লক্ষ্য ঘোষণা করেছেন। সেই লক্ষ্যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে চলছে নজিরবিহীন অভিযান।
উল্লেখ্য, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা অঞ্চলে সম্প্রতি ৩ হাজার আধাসেনা মোতায়েন করে শুরু হয়েছে বৃহৎ মাও দমন অভিযান। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩১ জন মাওবাদীর। খতম করা হয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতা সুধাকর এবং সাধারণ সম্পাদক বাসবরাজুকেও যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা! এই লাগাতার অভিযানের মাধ্যমে ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রমাণ করছে, ‘লাল সন্ত্রাস’-এর দিন ফুরিয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
