নিউজ পোল ব্যুরো: উৎসবের আবহাওয়া (Festive Season) চারদিকে। কলকাতা থেকে জেলা, সর্বত্রই চলছে পুজোর প্রস্তুতি। কিন্তু এই আনন্দের আবহে কোনও ছাপ নেই চাকরিপ্রার্থীদের (SSC Protest) মনে। বৃহস্পতিবার ফের করুণাময়ীতে (Karunamoyee) পথে নেমে বিক্ষোভ দেখালেন এসএসসি-র নতুন প্রার্থীরা (SSC Job Seekers)। তাদের দাবি একদিকে শূন্যপদ (Vacancies) বাড়াতে হবে, অন্যদিকে চাকরিহারাদের (Jobless Teachers) জন্য বরাদ্দ করা অতিরিক্ত ১০ নম্বরের (10 Marks) সুবিধা অবিলম্বে বাতিল করতে হবে।

চাকরিপ্রার্থীদের বক্তব্য, বহু বছর ধরে নিয়োগ প্রক্রিয়ায় (Recruitment Process) দুর্নীতি (Corruption) চলেছে। অবশেষে সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপে পরীক্ষা (Examination) হলেও আবারও অবিচার ঘটছে। তাদের অভিযোগ চাকরিহারাদের দেওয়া ১০ নম্বরের সুবিধা থাকলে নতুন প্রার্থীরা কার্যত কোনও সুযোগই পাবেন না। এক বিক্ষোভকারীর কথায়, “এটা অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো। দুর্নীতির কারণে যারা চাকরি হারিয়েছিলেন, তারাই ফের চাকরি পেয়ে যাবেন। এতে নতুন পরীক্ষার্থীরা (New Candidates) সম্পূর্ণ বঞ্চিত হবেন।”
তাদের যুক্তি, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে পুরনো প্যানেল (Old Panel) অবৈধ। তাই চাকরিহারাদের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়াও অন্যায়। অন্যদিকে, চাকরিহারা গ্রুপ-সি যোগ্য প্রার্থীরা (Qualified Candidates) এদিনও করুণাময়ীতে বিক্ষোভে যোগ দেন। তাদের বক্তব্য, রাজ্য সরকারের (State Government) সিদ্ধান্তে তারা প্রায় সাত মাস ধরে বেতন (Salary) পাচ্ছেন না। এক শিক্ষক বলেন, “অযোগ্যদের চাকরি দেওয়ার চেষ্টা চলছে, অথচ যোগ্যরা বঞ্চিত হচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না।”

চাকরিপ্রার্থীরা আরও অভিযোগ তোলেন, এবারও প্রায় ৩১ হাজার ইন-সার্ভিস শিক্ষককে (In-Service Teachers) অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নতুন প্রার্থীরা পূর্ণ নম্বর পেলেও চাকরি (Job Opportunity) পাওয়ার সম্ভাবনা নেই। এর আগে, টেট উত্তীর্ণ (TET Qualified) প্রার্থীরাও ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের (Immediate Recruitment) দাবিতে পথে নেমেছিলেন। সেদিন বিধানসভা অভিযান ঘিরে উত্তেজনা চরমে ওঠে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
চাকরিপ্রার্থীদের মতে, “দশ বছর পর পরীক্ষা হলেও (SSC Exam 2025) আসল নিয়োগ হচ্ছে না। আমরা চাই, শূন্যপদ দ্রুত বাড়ানো হোক এবং চাকরিহারাদের দেওয়া বাড়তি ১০ নম্বর অবিলম্বে বাতিল করা হোক।” তাদের মূল দাবি একটাই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া (Transparent Recruitment) এবং যোগ্য প্রার্থীদের প্রাপ্য অধিকার।
