Dhanashree Verma: ধনশ্রীর বিরুদ্ধে খোরপোশ দাবি নিয়ে জল্পনা ভাঙলেন নৃত্যশিল্পী

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: প্রেম, বিয়ে, বিচ্ছেদ সব মিলিয়ে ক্রিকেটার যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সম্পর্কের যাত্রা ছিল কম সময়ে ভরা নাটকীয়তায়। ছয় মাসের সম্পর্কের পর দু’জনের বিয়ে, আর তারপর অল্প কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদ। সেই বিচ্ছেদকে ঘিরে বার বার নানা গুঞ্জন ছড়িয়েছে সমাজমাধ্যমে। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ধনশ্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ, তিনি নাকি বিচ্ছেদের সময় চহলের থেকে খোরপোশ বাবদ ৬০ কোটি টাকা দাবি করেছিলেন। এই দাবির সত্যতা নিয়েই তীব্র বিতর্ক শুরু হয় ক্রিকেট ও বিনোদন জগতে। অবশেষে মুখ খুললেন ধনশ্রী।

আরও পড়ুন:Zubeen Garg: ৭০ কোটির সম্পত্তির মালিক জুবিন গর্গ, গাড়ি-বাইকের প্রতি ছিল অগাধ টান

বর্তমানে একটি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’ (Rise and Fall)-এ প্রতিযোগী হিসাবে অংশ নিয়েছেন ধনশ্রী। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় জানান, খোরপোশ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর বক্তব্য, “যে ভাবে আমার নামে বলা হচ্ছে আমি খোরপোশ নিয়েছি, সেটা একেবারে মিথ্যে। আমার বাবা-মা শিখিয়েছে যে, উত্তর তাঁদেরই দিতে হয় যাঁদের জীবনে গুরুত্ব রয়েছে। আমি চুপ থেকেছি কারণ চহলের সম্মান বজায় রাখা আমার দায়িত্ব ছিল। কিন্তু কষ্ট লাগে যখন দেখি ওর নামেই আমার বিরুদ্ধে এমন কথা ছড়ানো হচ্ছে।” ধনশ্রীর (Dhanashree Verma) কথায়, চহলের সঙ্গে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা তাঁকে এতটাই আহত করেছে যে, তিনি মনে করেন আর কখনও কারও প্রেমে পড়তে পারবেন না। এই অভিযোগে শুধু ধনশ্রী নন, ক্ষুব্ধ তাঁর পরিবারও। তাঁদের দাবি, ধনশ্রী (Dhanashree Verma) কোনও অর্থ নেননি, এমনকি চহলকে খোরপোশ সংক্রান্ত কোনও প্রস্তাবও দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজমাধ্যমে যেভাবে ধনশ্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা একেবারেই অন্যায্য।

চহলের সঙ্গে বিবাহিত জীবনের সময় থেকেই ‘অর্থলোভী’ আখ্যায় সমালোচনার মুখে পড়েছিলেন ধনশ্রী। বিচ্ছেদের পর শোনা যায়, চহল বেতার সঞ্চালিকা মহওয়াশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও ধনশ্রীর (Dhanashree Verma) নতুন কোনও সম্পর্কের খবর সামনে আসেনি। বরং তিনি নিজের কাজ ও নৃত্যের জগতে ফিরে যেতে চেষ্টা করছেন। সব মিলিয়ে, ধনশ্রীর (Dhanashree Verma) দাবি ও পরিবারের বক্তব্যে পরিষ্কার, চহলের সঙ্গে আইনি বিচ্ছেদে কোনও আর্থিক লেনদেন হয়নি। তবুও এই বিতর্ক তাঁদের ব্যক্তিগত জীবনের গোপন ক্ষতকে নতুন করে প্রকাশ্যে টেনে আনছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole