নিউজ পোল ব্যুরো: টলিউডের (Tollywood) কিউটি বাবলি অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। খুব কম বয়েসেই শ্রাবন্তী বিয়ে করেন টলিউডের প্রখ্যাত পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে(Rajib Kumar Biswas)। কিছুদিন পরেই তাদের সন্তান হয়, অভিমন্যু। শ্রাবন্তী আদর করে তার নাম রেখেছিলেন ঝিনুক। যদিও শ্রাবন্তীর আর রাজীবের সম্পর্ক বেশিদিন টেকেনি। খুব অল্পদিনেই হয়েছিল বিবাহ বিচ্ছেদ(Divorce)। কিন্তু অভিমন্যু(Abhimanyu Chatterjee) তার ছোটবেলা কাইয়েছিল মা শ্রাবন্তীর সঙ্গেই। একাধারে সংসার, চলচ্চিত্র জগত সবকিছুই একা হাতে সামলেছেন শ্রাবন্তী। তবে এখন অভিমন্যু অনেকটাই বড় হয়েছে। একটা সম্পর্কেও রয়েছে সে। এর আগে অনেকবারই বিভিন্ন সাক্ষাৎকারে(Interview) শ্রাবন্তী জানিয়েছেন যে তিনি এবং তার ছেলে একেবারেই বন্ধুর মতো। জীবনের সব ছোটোখাটো বিষয় এক অপরের সঙ্গে সর্বদাই শেয়ার করে তারা। পাশাপাশি অভিমন্যুর বান্ধবীর সঙ্গে শ্রাবন্তী বিদেশ(Abroad Tour) সফরেও গিয়েছেন। সেই ছবি নিজেই শ্রাবন্তী তার সোশ্যাল মিডিয়াতে(Social Media) শেয়ার করেছিলেন।
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/03/01/govinda-sunita-divorce-rumors-revealed/

সূত্রের খবর অভিমন্যু ও তার বান্ধবী দুজন আপাতত একসঙ্গেই থাকেন। শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে অভিমন্যু ও তার বান্ধবীর লিভইন সম্পর্কে(Live-in Relationship) তার কোনো আপত্তি রয়েছে কিনা। এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানান, “আমার কোনো সমস্যা নেই। ঝিনুক নিজের ইচ্ছেতেই লিভইন সম্পর্কে(Live-in Relationship) রয়েছে। মানুষের একটাই জীবন তাই এই একটা জীবনে যে যেমন ভাবে থাকতে খুশি হবে সে তেমন ভাবেই থাকবে। আমার এতে কোনো আপত্তি নেই। পরে শ্রাবন্তীর সামনে আরও এক প্রশ্ন রাখা হয়। অভিমন্যু নিজের কেরিয়ারে(Career) কোন পেশা বেছে নেবে? শ্রাবন্তী জানান “ঝিনুক যেটা নিয়ে এগোতে চায় সেটাই করবে। ভবিষ্যৎটা ওর। ও যা ভালো বুঝবে। আমি মা হয়ে ওর পাশে সবসময় রয়েছি।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
টলিউডে চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। টলিউড ঘিরে তাকে জল্পনার শেষ নেই। তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনার ঝড় ওঠে। ইতিমধ্যেই শুভজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী'(Devi Choudhurani) ছবির শুটিং শেষ করেছেন তিনি। আসন্ন তার হাতে রয়েছে অনেক কাজ। সবমিলিয়ে তিনি বর্তমানে ব্যাপক ব্যস্ত।
