নিউজ পোল ব্যুরো: পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ হাওড়া শাখায় ট্রেন চলাচলে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা (Important announcement) করেছে। সীতারামপুর ঝাঁঝাঁ শাখা এবং হুগলি ঘাট ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে ২ নম্বর সেতুর পুননির্মাণ (Bridge reconstruction) এই এবং সংরক্ষণ কাজের জন্য ২,৩ ও ৪ মার্চ রাত ১২টা ৩৫মিনিট থেকে ভোর ৩টা ৩৫মিনিট (মোট ১৮০ মিনিট) পর্যন্ত ট্রাফিক ব্লক ঘোষণা করা হয়েছে। এই কারণে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে (Train schedule) পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/02/kolkata-police-big-announcement-for-hs-students/

যে সমস্ত ট্রেনের সময়সূচিতে পরিবর্তন (Train schedule) আনা হয়েছে (Eastern Railway):
২২৪৯৯ দেওঘর-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস: এটি পূর্বনির্ধারিত সময় ৫ টার পরিবর্তে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেওঘর থেকে ছাড়বে।
২২৩৪৭ হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস: এটি পূর্বনির্ধারিত সময় ৭টা ৪৫মিনিটের পরিবর্তে রাত ৯টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এছাড়া নিম্নলিখিত ট্রেনগুলির সময়সূচি (Train schedule) ৯০ মিনিট করে পরিবর্তিত হতে পারে (Eastern Railway):
১৭০০৬ রকসৌল-হায়দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস
২২৫০০ বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস
২২৩৪৮ পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
১২৩১৭ কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস
২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই এক্সপ্রেস

এছাড়া, সেতু মেরামতির (Bridge repair) কারণে কিছু ট্রেনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে (Eastern Railway):
১৩১৩৬ জয়নগর-কলকাতা এক্সপ্রেস: ৩ মার্চ ১২০ মিনিট পথে নিয়ন্ত্রিত হবে।
১৩১৫৬ সীতামাড়ি-কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস: ৪ মার্চ ১১০ মিনিট পথে নিয়ন্ত্রিত হবে।
১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস: ৩ ও ৪ মার্চ ৯০ মিনিট পথে নিয়ন্ত্রিত হবে।
১৫০৪৮ গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস: ৩ ও ৪ মার্চ ৬০ মিনিট পথে নিয়ন্ত্রিত হবে।
১৩১৯০ বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস: ৩ ও ৪ মার্চ ৫০ মিনিট পথে নিয়ন্ত্রিত হবে।
১৩১৫৪ মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস: ৩ ও ৪ মার্চ ৩০ মিনিট পথে নিয়ন্ত্রিত হবে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/02/guitar-village-west-bengal-crafting-music-culture/
