Epic Controversy: মমতার অভিযোগ, এপিক নম্বর নিয়ে কমিশনের ব্যখ্যায় নতুন ঝড়

কলকাতা জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তৃণমূলের(TMC) মেগা সভা থেকে বাংলায় ভুতুরে ভোটারের কথা উল্লেখ করেছিলেন। সেই সঙ্গেই বড় অভিযোগ করে বলেছিলেন একই এপিক নম্বরে(Epic Controversy) একাধিক ভোটারের কথা। এই নিয়েই এখন সরগম রাজ্য-রাজনীতি। রবিবার তৃণমূল সুপ্রিমোর সেই অভিযোগের ব্যাখ্যা দেয় দেশের নির্বাচন কমিশন (Electiomn Comission)। যাকে ঘিরেই সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে এই ঘটনা নিয়ে ঠিক কি বলছে বাকি রাজনৈতিক দলগুলি তাও গুরুত্বপূর্ণ বিষয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ভোটারের একই এপিক নম্বর মন্তব্য প্রসঙ্গে রবিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘‘সমাজমাধ্যমের পোস্টে ও সংবাদ প্রতিবেদনে উঠে আসা কিছু অভিযোগ নির্বাচন কমিশনের নজরে এসেছে। সেখানে দুই ভিন্ন রাজ্যের ভোটারের একই এপিক নম্বর থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কমিশন স্পষ্ট জানাচ্ছে যে, কিছু ভোটারের এপিক নম্বর একই হতে পারে। তবে তাঁদের অন্যান্য বিবরণ, যেমন জন্মসংক্রান্ত তথ্য, বিধানসভা কেন্দ্র, এবং ভোটকেন্দ্র সম্পূর্ণ ভিন্ন।’’ সেই সঙ্গে এটাও উল্লেখ কোড়া হয়েছে যে, একাধিক ভোটদাতার ‘এপিক’ নম্বর পরস্পরের সঙ্গে মিল থাকার ঘটনায় কোনও অস্বাভাবিকতা নেই। কমিশনেরে এই বক্তব্যের পরেই আরও জোরাল ভাবে নিজেদের বক্তব্য জোরাল করতে ময়াদানে নেছে শাসক তৃণমূল। ‘অবশেষে সত্যিটা স্বীকার করতে বাধ্য হল কমিশন। এবং সেটি হল মমতার চাপেই।’ এমনটাই বলছে শাসক দল তৃণমূলের নেতারা।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/03/the-relationship-between-usa-and-the-european-union-takes-a-new-turn-due-to-trump-vs-zelenskyy-conflict/

অন্যদিকে শুধু তৃণমূল নয় সিপিএমও একই এপিক নম্বরের (Epic Controversy) একাধিক ভোটার থাকার বিষয়টি নিয়ে তুলেছে প্রশ্ন। কমিশনের এই ব্যবস্থা বদলালে আপত্তি নেই বলছে বিজেপিও। কমিশনের বিবৃতির পরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, ‘‘এই প্রথম কেউ সুনির্দিষ্ট ভাবে গরমিলটা চিহ্নিত করতে পেরেছেন। হরিয়ানা বা মহারাষ্ট্রে ভোটের আগে কংগ্রেস অনেক হাঁকডাক করল। গরমিলের অভিযোগ তুলল। কিন্তু গরমিল কোথায়, তা দেখিয়ে দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের আর অস্বীকার করার কোনও উপায় নেই।’’ ইতিমধ্যেই ভূতুড়ে বা ভুয়ো ভোটার ধরতে রাজ্যস্তরের একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কাজও শুরু হয়ে গিয়েছে। তবে এপিক নম্বর বিতর্কে কমিশনের বিবৃতি যে আগুনে ঘি ঢেলেছে আর তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/