নিউজ পোল ব্যুরো: জর্ডনের সীমান্তে এক ভারতীয় শ্রমিকের (Indian worker) প্রাণ গেল নিরাপত্তারক্ষীদের (security forces) গুলিতে, যখন তিনি অবৈধভাবে (illegal entry) ইজরায়েলে (Israel) প্রবেশের চেষ্টা করছিলেন(Death Of Indian Labour in Israel)। নিহত শ্রমিকের নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (Thomas Gabriel Perera), যিনি ভারতের কেরল (Kerala) রাজ্যের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় তার সঙ্গী এডিসন (Edison) গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং বর্তমানে দেশে ফিরে এসেছেন। থমাস ও এডিসন উভয়েই কেরলের থুম্বার (Thumba) এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক (rickshaw driver)। কাজের সন্ধানে তারা গত ৫ ফেব্রুয়ারি ট্যুরিস্ট ভিসায় (tourist visa) জর্ডনে (Jordan) গিয়েছিলেন, সঙ্গে আরও তিনজন ভারতীয় ছিলেন।
কিন্তু ১০ ফেব্রুয়ারি, তারা জর্ডনের কারকাক (Karak) জেলার সীমান্ত পেরিয়ে ইজরায়েলে প্রবেশের চেষ্টা করেন। সীমান্তরক্ষীরা (border security) তাদের থামানোর জন্য সতর্কবার্তা (warning) দিলেও তারা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ উঠেছে। ফলে, নিরাপত্তারক্ষীরা গুলি চালালে থমাসের মৃত্যু হয়(Death of Indian Labour in Israel) এবং এডিসন আহত হন। ঘটনার পর আম্মানে (Amman) অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy) নিহত থমাসের পরিবারকে চিঠির মাধ্যমে তার মৃত্যুর খবর জানায়। পরিবার সূত্রে খবর, থমাসের দেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এডিসন, যিনি এই ঘটনায় আহত হয়েছিলেন, তিনি দুদিন আগে কেরলে ফিরে এসেছেন। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, থমাস এবং তার সঙ্গীরা কেন ইজরায়েলে প্রবেশের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এই ঘটনাকে(Death of Indian Labour in Israel) কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা (border security) এবং অভিবাসন সংক্রান্ত (immigration issues) নীতিগুলি নিয়ে প্রশ্ন উঠছে। কেন ভারতীয় শ্রমিকরা বিপজ্জনকভাবে অন্য দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর কেরলসহ (Kerala) গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। থমাসের পরিবার শোকস্তব্ধ এবং তারা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।
