নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের মধ্যে সদ্য স্বাক্ষরিত ‘পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ (Pakistan-Saudi Arabia Pact) দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করেছে। চুক্তি (Pakistan-Saudi Arabia Pact) অনুযায়ী, কোনও এক দেশের উপর হামলা হলে, তা অন্য দেশের বিরুদ্ধেও আক্রমণ বলে গণ্য হবে। এক কথায়, “এক দেশের উপরে হামলা মানেই দুই দেশের উপরে হামলা।”
রিয়াধে (Riyadh) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে গিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। চুক্তির মূল লক্ষ্য দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি আদান-প্রদান এবং যে কোনও বহিঃশত্রুর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষা গড়ে তোলা। বহু দশকের সৌদি-পাক ‘ভ্রাতৃত্বের’ উপরে ভর করে স্বাক্ষরিত এই চুক্তিকে ইসলামিক ঐক্যের প্রতীক হিসেবেও তুলে ধরা হচ্ছে। তবে কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তির তাৎপর্য আরও গভীর। বিশেষত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং তার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান। এই আবহেই চুক্তির ঘোষণা নিঃসন্দেহে একটি রাজনৈতিক বার্তা বহন করছে।
এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “সৌদি-পাকিস্তান চুক্তি সম্পর্কে সরকার অবগত এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব খতিয়ে দেখা হচ্ছে। ভারতের জাতীয় স্বার্থ অটুট রাখতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” উল্লেখ্য, মোদী সরকারের আমলে ভারত-সৌদি সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ় হয়েছে। রিয়াধ সফরকালে সৌদি আরব সরাসরি পাকিস্তানি জঙ্গিদের কর্মকাণ্ডের নিন্দা করেছিল। ফলে প্রশ্ন উঠছে— এই চুক্তি (Pakistan-Saudi Arabia Pact) কি কেবল সৌদি-পাক বন্ধুত্বের রূপরেখা, না কি দক্ষিণ এশিয়ার ভূ-কৌশলগত ভারসাম্যে নতুন জোটের সূচনা?
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
