Iran US War: হরমুজ প্রণালী খুলতে আগ্রহী ইরান, ওয়াশিংটনকে বিশেষ বার্তা, তবে কি এবার যুদ্ধের মেঘ কাটছে?

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে (Iran US War) উত্তেজনা ক্রমশ বাড়ছে, কারণ দীর্ঘদিন ধরে চলা সংঘাতের পরও আমেরিকা এবং ইরানের মধ্যে (Iran US War) কোনও স্থায়ী সমঝোতা গড়ে ওঠেনি। প্রায় দুই মাস ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক চাপানউতোর চললেও পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত দ্বিতীয় দফার শান্তি বৈঠকও প্রত্যাশিত ফল দেয়নি। এর জেরে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলের বাজারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত। তবে এর বিনিময়ে তাদের বন্দরগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন: Arvind Kejriwal:“বিজেপি পরাজিত হলে, নরেন্দ্র মোদী ইস্তফা দেবেন?”— কলকাতার সভা থেকে প্রশ্ন কেজরিওয়ালের

ইরান আরও জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা(Iran US War) আপাতত স্থগিত রাখা হোক। তাদের মতে, প্রথমে সামুদ্রিক অবরোধ ও অর্থনৈতিক চাপের সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। এরপর পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনাও খতিয়ে দেখতে আগ্রহী তেহরান।

অন্যদিকে, ওয়াশিংটনের (Washington) উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, এখনই অবরোধ তুলে নিলে ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে চাপ প্রয়োগ করা কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় আন্তর্জাতিক মহলেও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। পাকিস্তান, মিশর ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন নজর রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole