IMD Update : দাবদাহের মাঝেই স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, কলকাতা-সহ জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে প্রবল দাবদাহের মাঝেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর (IMD Update)। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ প্রায় সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather Update) । নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তারও বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অস্বস্তিকর গরম অনুভূত হবে (Weather Update)। আকাশ পরিষ্কার থাকায় রোদের তেজও বাড়বে। তবে বিকেলের পর আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। সোমবারও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (IMD Update)।

আরও পড়ুন: Rahul Gandhi : আসানসোলের মৃত্যু নিয়ে তোপ রাহুলের, ‘গুন্ডারাজ’ অভিযোগে তৃণমূলকে নিশানা

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Update)। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই পরিস্থিতি বজায় থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, এই ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং বুধবারের মধ্যে পারদ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (North Bengal Weather Update)। বিশেষ করে পার্বত্য অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা বলবৎ থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান (Weather Update)। পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD Update)।