Gautam Chatterjee: মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান! নাসার নতুন খোঁজ

বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: সুনীতা উইলিয়ামস (Sunita Williams) কবে ফিরবেন পৃথিবীতে? ইসরোর (ISRO) চন্দ্রাভিজান কতটা সফল হয়েছে, পৃথিবীর বাইরে কোনো প্রাণের সন্ধান (The search for life) পাওয়া গেছে কিনা, এবং আগামী দিনে মহাকাশ গবেষণায় (Space research) ব্যবসায়িক দিকগুলি কীভাবে খুলে যেতে পারে…. এই একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন নাসার সিনিয়র বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়( Gautam Chatterjee)।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/02/webcam-hacking-prevention-tips/

গৌতম চট্টোপাধ্যায় (Gautam Chatterjee) কোন্ননগরের (Konnagar) নবগ্রাম এলাকায় শৈশব কাটিয়েছেন। মেধাবী ছাত্র হিসেবে নবগ্রাম বিদ্যাপীঠ থেকে তার শিক্ষাজীবন শুরু হয়েছিল। পরবর্তীতে শিবপুর বিই কলেজ থেকে ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর বেঙ্গালুরুতে পড়াশোনা ও কাজ করার পর তিনি আমেরিকা চলে যান এবং ডক্টরেট (Doctorate) সম্পন্ন করেন। গত ১৪ বছর ধরে তরুণ বিজ্ঞানী হিসেবে পিপলস লিডারশিপ (People Leadership) অ্যাওয়ার্ড (Award) দেওয়া হয়।

গৌতম চট্টোপাধ্যায় (Gautam Chatterjee) তার শৈশবের স্মৃতি স্মরণ করে বলেন, নবগ্রামের সেবক সংঘের লাইব্রেরিতে (Library) পড়াশোনা করতাম,যদিও আমার পরিবার আর্থিকভাবে খুব কষ্টে ছিল।’ তিনি বলেন, নাসার (NASA) উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খোঁজা,যেমন জল এবং প্রাণ কোথা থেকে এসেছে এবং ধূমকেতু (Comet) কি পৃথিবীতে জল নিয়ে এসেছে। এসব প্রশ্নের উত্তর জানা গেলে, মঙ্গল গ্রহ বা অন্যান্য গ্রহে জল এবং প্রাণের উপস্থিতি সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যাবে। এই উদ্দেশ্যে তিনি একটি যন্ত্র তৈরি করেছেন, যার নাম ‘হোয়াটস আপ’।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা সম্পর্কে গৌতম (Gautam Chatterjee) বলেন, মঙ্গল গ্রহে প্রাণের উপস্থিতি বা কখনও সেখানে প্রাণ ছিল কি না, সে বিষয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। নাসা মঙ্গল গ্রহে (Mars) একাধিক রোভার পাঠিয়েছে এবং সেখানে নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ২০২০ সালে পাঠানো রোভারটি এমন একটি জায়গায় ল্যান্ড করেছিল,যেখানে আগে একটি লেক ছিল। তবে এখনও পর্যন্ত সেখানে প্রাণের কোনো সন্ধান পাওয়া যায়নি।’

এলিয়েন সম্পর্কে গৌতম বলেন, ‘পৃথিবীর বাইরে প্রাণের উপস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে এখনও পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।’ মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়ার জন্য নাসা হেলিকপ্টার (Helicopter) এবং ড্রোনের Drone মাধ্যমে পরীক্ষা চালাচ্ছে, কারণ মঙ্গলের পরিবেশ পৃথিবীর তুলনায় অনেক আলাদা।

সুনীতা উইলিয়ামসের পৃথিবীতে ফিরে আসার বিষয়ে গৌতম জানান, ‘নাসা থেকে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও অন্যান্য নভোশ্চরদের পৃথিবীতে ফেরানোর জন্য ১৯ মার্চ নতুন একটি ক্যাপসুল (Capsule) পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রথমে কিছু সমস্যা হওয়ায় তাদের ফিরে আসার সময় বিলম্ব হয়েছে তবে তারা সুস্থ আছেন এবং পৃথিবীতে ফিরে আসবেন।’

ইসরোর (ISRO) সাফল্য প্রসঙ্গে গৌতম বলেন, ‘ইসরো অনেক সফলতা অর্জন করেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। ইসরো এবং নাসার মধ্যে বর্তমানে NISAR মিশন চলছে, যা প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষিকাজে সহায়তা করবে। ভারতীয় হিসেবে এই মিশন আমাদের জন্য খুবই গর্বের বিষয়।’

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/01/whatsapp-voice-message-transcription-feature-launched-in-india/