নিউজ পোল ব্যুরো: ট্রেন মানেই লাইন ধরে ছুটতে থাকা কামরা, হর্নের আওয়াজ, আর মাঝে মাঝে স্টেশনে(Railway Station) দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দেওয়া। কিন্তু এবার সে সব অতীত হতে চলেছে! কারণ ট্রেনের জগতে আসছে এক নতুন বিপ্লব— হাইপারলুপ(Hyperloop Train)! চীনের দিকে আর হা করে তাকিয়ে থাকতে হবে না, এবার ভারতেও ছুটবে এই ভয়ংকর গতির ট্রেন! এতদিন মুম্বই(Mumbai) থেকে পুণে(Pune) যেতে ৩-৪ ঘণ্টা লাগত, কিন্তু হাইপারলুপ এলে সময় লাগবে মাত্র ২৫ মিনিট! শুনতে অবিশ্বাস্য লাগছে? লাগবেই! কারণ এই ট্রেন কোনো সাধারণ ট্রেন নয়। এটা এমন এক সিস্টেম যেখানে ভ্যাকুয়াম টিউবের(Vacuum Tube) মধ্যে দিয়ে চুম্বকের জাদুতে ভেসে যাবে ট্রেন! চাকা নেই, শব্দ নেই, ঝাঁকুনি নেই— একেবারে মাখনের মতো সফ্ট যাত্রা!
আরও পড়ুন:- Gautam Chatterjee: মঙ্গলগ্রহে প্রাণের সন্ধান! নাসার নতুন খোঁজ

বলা হচ্ছে, এই ট্রেন(Hyperloop Train) ঘণ্টায় ছুটবে ১০০০ কিমি গতিতে! ভাবতে পারেন? কলকাতা(Kolkata) থেকে দিল্লি(Delhi) যেতে যেখানে আজ সারাদিন লেগে যায়, এই ট্রেন গেলে হয়তো ১ ঘণ্টারও কম সময় লাগবে! চেন্নাই থেকে বেঙ্গালুরু— যেটা এখন প্রায় ৫ ঘণ্টার পথ, সেটা মাত্র ৩০ মিনিটে শেষ! এই ট্রেনে চাকার কোনো ঝামেলা নেই! পুরো ব্যবস্থা চলে ম্যাগনেটিক লেভিটেশন-এর মাধ্যমে, যার ফলে কোনো ঘর্ষণ হয় না, আর তাই গতিও থাকে অবিশ্বাস্য! প্রতি ট্রিপে ৩০ জন পর্যন্ত যাত্রী একসঙ্গে বসতে পারবেন। ভিতরে একদম প্লেনের মতো কমফোর্ট পাবেন— নো ধাক্কা, নো ঝাঁকুনি! এনএনবিএস
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:-https://www.facebook.com/share/164mWXbsyp/
সবচেয়ে বড় ব্যাপার, এই ট্রেন(Hyperloop Train) প্রায় কোনো শক্তি খরচ করে না! এটি নবায়নযোগ্য শক্তিতে চলতে পারবে, ফলে দূষণও থাকবে জিরো! মানে একদম পরিবেশবান্ধব(Environment Friendly) ট্রেন! ভারতীয় রেল এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে, আর হয়তো খুব তাড়াতাড়িই এদেশে এই নতুন যুগের ট্রেন দেখতে পাবেন! ভাবুন তো, কলকাতা(Kolkata) থেকে দিল্লি(Delhi) মাত্র ১ ঘণ্টায়, কিংবা বেঙ্গালুরু থেকে মুম্বই লাঞ্চ করে বিকেলেই ফেরত! এটাই হতে চলেছে ভবিষ্যতের ট্রেন! ভারতীয় রেল এই বিষয়ে জোরকদমে কাজ করছে, আর হয়তো কয়েক বছরের মধ্যেই আমরা এই সুপারফাস্ট হাইপারলুপের মজা নিতে পারব! এখন শুধু অপেক্ষা, কবে প্রথম হাইপারলুপ ট্রেন ভারতের(India) মাটিতে চালু হয়! ততদিন পর্যন্ত প্রস্তুত থাকুন— ভবিষ্যতের ট্রেনের জন্য!
