নিউজ পোল ব্যুরো: অপেক্ষার অবসান! মা লক্ষ্মী (Ma Laxmi) এল ঘরে! নতুন বছরের শুরুতেই এক দারুণ সুখবর দিয়েছিলেন টেলিভিশনের (Television) পাওয়ার কাপল (Power couple) সুদীপ সরকার ও অনিন্দিতা রায় চৌধুরী (Anindita Ray Chaudhury)। এবার অস্কারের সকালে আরও একটি আনন্দের খবর এল এই তারকা দম্পতির ঘর থেকে। তাদের ঘর আলো করে এসেছে লক্ষ্মী। ৩ মার্চ ২০২৫ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা (Anindita Ray Chaudhury)। তাদের এই খুশির মুহূর্তটি সবার সঙ্গে শেয়ার (Share) করেছেন ইনস্টাগ্রামে (Instagram)।
আরও পড়ুন:Saregamapa 2025: জয়ের পথে এগিয়ে চলছে স্বপ্নসিরিজ!

একটি সুন্দর কার্ড পোস্ট করে অনিন্দিতা (Anindita Ray Chaudhury) জানিয়েছেন, আমাদের রানি এসেছে। ছবির সঙ্গে রয়েছে একটি ছোট্ট বাচ্চার হার্ট (Baby Heart) এবং একটি হার্ট ইমোজি (Heart Emoji) l। যেখানে লেখা,৩ মার্চ ২০২৫। সুদীপ (Sudeep)ও অনিন্দিতা (Anindita Ray Chaudhury)।

তিনি জানান, তিনি ও তাঁর মেয়ে দুজনেই ভালো আছেন। খুব খুশি এবং উত্তেজিত তারা। গর্ভবতী (Pregnant) অবস্থাতেও অনিন্দিতা শ্যুটিং (Shooting) চালিয়ে গিয়েছেন এবং তেঁতুলপাতা সিরিয়ালের সেটে (Serial set) তারতার সাধ খাওয়ানো হয়। এরপর বিশ্রাম নেওয়ার জন্য তিনি কাজ থেকে কিছুটা বিরতি নেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সুদীপ ও অনিন্দিতা। এই দুজনের সংসার এখন থেকে তিনজনের। সুদীপের পরিচিতি ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’ , ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’, মত জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে। অন্যদিকে, অনিন্দিতা তার অভিনয় জীবনে ‘ধূলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’ এবং ‘ভুতুর’ মতো জনপ্রিয় সিরিয়াল এবং ‘ক্রিসক্রস’ ও ‘বিসমিল্লাহ’ সিনেমাতেও অভিনয় করেছেন। বর্তমানে অনিনিন্দাকে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। এই সুখবরের পর অনিন্দিতা এবং সুদীপের ভক্তরা খুবই খুশি এবং তাদের নতুন অতিথিকে স্বাগত জানাচ্ছেন।
আরও পড়ুন:HS Exam 2025: ভুলে যাওয়া এডমিট কার্ড সিভিক ভলেন্টিয়ারের সাহায্যে ফিরে পেল ছাত্রী
