Urfi Javed: চোখে জল, কপালে চোট! উর্ফীর ছবি ঘিরে উদ্বেগ ভক্তদের

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: চোখে জল, কপালে চোট, ঠোঁটের যন্ত্রণা এখনও তাজা স্মৃতির মতো উর্ফী জাভেদের (Urfi Javed) নতুন ছবি ঘিরে ফের দুশ্চিন্তায় তাঁর অনুরাগীরা। কিছু দিন আগেই নেটমাধ্যমে তিনি ভাগ করে নিয়েছিলেন ফুলে যাওয়া ঠোঁটের ছবি। সেই ছবিই ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। এ বার চোখ বেয়ে অশ্রুধারা আর কপালে স্পষ্ট চোটের ছবি দেখে আতঙ্কিত তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন: Adrit Roy: ফের ভাইরাল আদৃত-আর্যা! ‘পাগলপ্রেমী’ কি অবশেষে মুক্তির পথে?

উর্ফী (Urfi Javed) সমাজমাধ্যমে যেই ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে চোখ ভিজে গিয়েছে অশ্রুতে, মুখে গভীর দুঃখের ছাপ, আর কপালের এক কোণে লালচে দাগ, যা স্পষ্টতই চোটের চিহ্ন। ছবির সঙ্গে তিনি রহস্যময়ভাবে লিখেছেন “কাঁদলে কি ক্যালোরি ঝরে?” তাঁর এই বাক্যেই কৌতূহল আরও বাড়িয়েছে। আসলে কী ঘটেছে, সে বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি অভিনেত্রী-নেটপ্রভাবী।

তবে এ ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই তিনি ভাগ করেছেন গণেশচতুর্থীর কিছু আনন্দঘন মুহূর্তও। সেই ছবিতে তাঁকে দেখা গেছে প্রযোজক-হোস্ট ওরির সঙ্গে হাসিমুখে। এর পর থেকেই জল্পনা শুরু হয়েছে গণেশচতুর্থীর উদ্‌যাপনেই কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন উর্ফী? না কি এ ছবি শুধুই কোনও বিশেষ বার্তা দেওয়ার উপায়? উর্ফীর (Urfi Javed) ভক্তদের মনে কিন্তু দুশ্চিন্তা চেপে বসেছে। কেউ প্রশ্ন করছেন, তিনি ঠিক আছেন তো? কেউ আবার লিখছেন, “দয়া করে আমাদের জানাও, কী হয়েছে তোমার।”

প্রসঙ্গত, কয়েক মাস আগে উর্ফী (Urfi Javed) নিজেই প্রকাশ্যে এনেছিলেন তাঁর ঠোঁট নিয়ে সমস্যার কথা। জানিয়ে ছিলেন, বহু দিন ধরে ব্যবহার করা ফিলার্স নষ্ট হয়ে গিয়েছিল। সেই ফিলার্স সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছিলেন, কী ভাবে চিকিৎসকের তত্ত্বাবধানে ঠোঁটে ইনজেকশন দিয়ে ফিলার্স সরানো হচ্ছে। তাঁর কথায়, “এই প্রক্রিয়া ভীষণ যন্ত্রণাদায়ক হলেও প্রয়োজনীয়। সবাইকে বলব, এ ধরনের কিছু করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।” ক্রমাগত শারীরিক কষ্ট, তাতে যোগ হয়েছে নতুন আঘাতের ছবি সব মিলিয়ে উর্ফীর অনুরাগীরা তাঁর সুস্থতা নিয়ে চিন্তিত। তিনি আসলেই কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole