Engineering Admission: কম্পিউটার সায়েন্স-সহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ মালদহের GKCIET–তে

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (GKCIET)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শুরু হয়েছে বিটেক (B.Tech) কোর্সের ভর্তি (Engineering Admission)। কেন্দ্রীয় এই প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের একাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ থাকছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কাউন্সেলিং (Counselling)-এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে এবং এর জন্য আলাদা আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন:Urfi Javed: চোখে জল, কপালে চোট! উর্ফীর ছবি ঘিরে উদ্বেগ ভক্তদের

এখানে পড়ানো হবে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Artificial Intelligence & Machine Learning), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রতিটি বিভাগে আসন সংখ্যা সীমিত হওয়ায় প্রতিযোগিতাও যথেষ্ট কড়া হবে। ভর্তি (Engineering Admission) প্রক্রিয়ায় প্রার্থীদের জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন মেন (JEE Main)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিবেচনা করা হবে।

শর্ত অনুযায়ী আবেদনকারীদের (Engineering Admission) ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে উচ্চমাধ্যমিক (Higher Secondary) উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৭ বছর হতে হবে। আগামী ১০ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কাউন্সেলিং (Counselling), যেখানে প্রার্থীদের সমস্ত প্রমাণপত্র বা প্রয়োজনীয় নথি (Documents) সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট (Website)-এ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole