Digital Learning : তামিলনাড়ুর সরকারী স্কুলে শুরু হল AI, রোবটিক্স ও কোডিং শেখার নতুন উদ্যোগ

প্রযুক্তি শিক্ষা

নিউজ পোল ব্যুরো: প্রযুক্তি এখন আর কেবলমাত্র সচ্ছল পরিবারের স্কুলপড়ুয়াদের সীমাবদ্ধ বিশেষাধিকার নয়। বরং সরকারী স্কুলের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের পড়ুয়াদের কাছেও এখন পৌঁছে যাবে আধুনিক প্রযুক্তি শিক্ষা। এই লক্ষ্যেই তামিলনাড়ু সরকার চালু করেছে নতুন প্রকল্প TN SPARK (Tamil Nadu Schools Programme for AI, Robotics and Knowledge of Online Tools)।

আরও পড়ুন: Fashion Tips : পুজোয় কোন ব্লাউজে মানাবে আপনার শাড়ি? জেনে নিন সাজের সঠিক টিপস

এ বছর পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগে আপাতত ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা যুক্ত হচ্ছে। শুধু কোয়েম্বাটুর জেলাতেই ৮৫টি সরকারী স্কুলকে এর আওতায় আনা হয়েছে,যার মধ্যে রয়েছে ৭৮টি মাধ্যমিক, চারটি উচ্চ বিদ্যালয় এবং তিনটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। জেলা শিক্ষা কর্মকর্তা আর বালামুরলির কথায়, এই প্রকল্পে দ্বিভাষিক (Bilingual) পাঠ্যবই তৈরি হয়েছে, যেখানে এক পৃষ্ঠায় ইংরেজি এবং অপর পৃষ্ঠায় তামিল লেখা আছে। গণিত ও বিজ্ঞান শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই পাঠ্যক্রম পড়ানোর জন্য। সপ্তাহে এক থেকে দুইটি পিরিয়ড বরাদ্দ রাখা হয়েছে AI classes, coding এবং online tools শেখানোর জন্য। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে কম্পিউটার ব্যবহার করছে এবং এর মাধ্যমে তারা বেসরকারি স্কুলের ছাত্রদের সমতুল্য সুযোগ পাচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে কম্পিউটার সাইন্স ফান্ডামেন্টালস  যেমন—algorithm, flowchart, word processing এবং data visualization। পাশাপাশি শিক্ষার্থীরা online educational tools ব্যবহার করে বিজ্ঞান, মানচিত্র, ভাষা শিক্ষা ও মানবদেহের গঠন সম্পর্কে শিখছে। Artificial Intelligence (AI) অংশে তাদের পরিচয় করানো হচ্ছে text-to-image generation, text-to-speech, doodles, digital art, translation এবং animation-এর মতো আধুনিক সৃজনশীল প্রয়োগের সঙ্গে। অন্যদিকে, coding activities-এ ব্যবহার করা হচ্ছে Blockly, Turtle Art, Scratch activities, HTML basics এবং cyber safety।শিক্ষকদের মতে, এই প্রকল্পে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছে এবং ভবিষ্যতের জন্য নিজেদের আরও প্রস্তুত করে তুলছে।