Fashion Tips : পুজোয় কোন ব্লাউজে মানাবে আপনার শাড়ি? জেনে নিন সাজের সঠিক টিপস

Life style oftbeat লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: পুজো আসতে আর বেশি দেরি নেই। উৎসবের মরসুম মানেই নতুন ফ্যাশান ট্রেন্ডিস (fashion trends), মানানসই ব্লাউজ (blouse design), শাড়ি আর (ethnic wear) কেনাকাটার হিড়িক। প্রতিটি দিনেই চাই আলাদা সাজ, আর সেই সাজের অন্যতম সঙ্গী হলো শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ। ভুল (blouse pattern) বা কাট বেছে নিলে কিন্তু গোটা সাজটাই মাটি হয়ে যেতে পারে। তাই ব্লাউজ কেনা বা বানানোর সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

আরও পড়ুন: iPhone 17 Pro : অবশেষে লঞ্চ iPhone 17 Series, দাম ও ফিচার জানুন

প্রথমত, আপনার শারীরিক গঠন(body type) অনুযায়ী ব্লাউজ বেছে নিন। যদি শরীরের উপরের অংশ ভারী হয়, তবে বুকের কাছে ভারী জরি বা পাথর কাজ করা (designer blouse) এড়িয়ে চলুন। বরং এক রঙের হালকা কাপড় বা (cotton blouse, silk blouse) বেছে নিলে আপনার লুক অনেক বেশি এলিগ্যান্ট লাগবে। যাদের চেহারা গড়নসম্মত, তাদের জন্য (halter neck blouse), (high-neck blouse) কিংবা প্যাডেড ব্লাউজ দারুণ মানাবে। সামনের অংশে পাথরের কাজ বা সিকুইন থাকলেও দেখতে ভালো লাগবে। আবার যারা একটু এক্সপেরিমেন্ট করতে চান, তারা (backless blouse) বা (boat-neck blouse) পরেও ট্রাই করতে পারেন।

 

হাত মোটা হলে স্লিভলেস ব্লাউজ এড়িয়ে চলাই ভালো। কারণ এতে (arm fat) বেশি দৃশ্যমান হয়। তার বদলে (glass sleeves) বা কনুই-দীর্ঘ হাতা বেছে নিন। এতে হাত অনেকটা স্লিমও দেখাবে। তবে যারা আত্মবিশ্বাসী, তারা নিজের (style statement) বজায় রাখতে চাইলে যেকোনো ডিজাইন অনায়াসে ক্যারি করতে পারেন। যদি কাঁধ চওড়া হয়, তাহলে চওড়া নেকলাইনের সঙ্গে ছোট স্লিভের ব্লাউজ মানাবে। আবার যেকোনো ব্লাউজই হোক, সঠিক (innerwear) পরা খুব জরুরি। কারণ ভুল অন্তর্বাসে পুরো (outfit look) নষ্ট হয়ে যেতে পারে।

অতএব, এই পুজোয় শাড়ি আর ব্লাউজের সঠিক মেলবন্ধনেই ফুটে উঠুক আপনার (festive look)। নিজের (comfort) আর (confidence) কে প্রাধান্য দিন। সাজসজ্জার আসল সৌন্দর্য আত্মবিশ্বাসেই লুকিয়ে থাকে। তাই ব্লাউজ বেছে নেওয়ার সময় মাথায় রাখুন গঠন, কাট আর কাপড়ের সঠিক সমন্বয়। তাহলেই আপনি হয়ে উঠবেন একেবারে পরিপূর্ণ পুজোর (style diva)।