iPhone 17 Pro : অবশেষে লঞ্চ iPhone 17 Series, দাম ও ফিচার জানুন

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। এক বহুল প্রতীক্ষিত Apple Event-এ সংস্থা আনল একসঙ্গে চারটি নতুন মডেল। মঙ্গলবার প্রকাশ্যে এলো iPhone 17 Series–এর চারটি স্মার্টফোন— iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে iPhone 17 Air, যেটি এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা মডেল হিসেবে বাজারে জায়গা করে নিচ্ছে।

আরও পড়ুন:AI Jobs : কাজ কাড়বে না, বরং কাজ দেবে এআই! চ্যাটজিপিটির ঘোষণা নতুন প্ল্যাটফর্মের

নতুন iPhone 17 Air–এর পুরুত্ব মাত্র ৫ থেকে ৬ মিলিমিটার। ডিজাইন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় (user experience) একেবারে নতুনত্ব আনার লক্ষ্যেই অ্যাপল এই মডেল তৈরি করেছে। এর ৬.৫-ইঞ্চি ডিসপ্লে আরও উজ্জ্বল এবং স্পষ্ট ভিজ্যুয়াল দেবে। দীর্ঘক্ষণ ফোনে কথা বলার সুবিধার জন্য যোগ করা হয়েছে শক্তিশালী ব্যাটারি, যা অনেক বেশি সময় ধরে চলতে সক্ষম। শুধু তাই নয়, ফোনটির crash resistance আগের তুলনায় প্রায় চারগুণ বেশি, ফলে টেকসই দিক থেকেও ব্যবহারকারীদের আস্থা জাগাবে।

পুরো সিরিজেই (iPhone 17 Series) রয়েছে বেশ কিছু নতুনত্ব। এবার প্রথমবারের মতো অ্যাপল তাদের স্মার্টফোনে AI features (Artificial Intelligence) যুক্ত করেছে, যা ফোনকে করে তুলবে আরও বেশি user friendly। ডিজাইনেও থাকছে নয়া ছোঁয়া, আর ক্যামেরা সেকশনে সংযোজন হয়েছে আধুনিক periscope telephoto sensor, যা দূরের ছবি আরও স্পষ্টভাবে তুলতে সাহায্য করবে। ফলে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতা আরও উন্নত হবে।

তবে দাম নিয়ে রয়েছে কিছুটা চাপ। ভারতের বাজারে (price in India) iPhone 17–এর প্রাথমিক দাম হতে পারে প্রায় ₹৮২,৫০০ টাকার কাছাকাছি। অন্যদিকে iPhone 17 Pro পাওয়া যাবে আনুমানিক ₹১,৩৯,০০০ টাকার মধ্যে। iPhone 17 Pro Max–এর দাম শুরু হচ্ছে প্রায় ₹১,৪৯,০০০ থেকে। আর সবচেয়ে পাতলা মডেল iPhone 17 Air–এর প্রাথমিক দাম হবে প্রায় ₹১,১৯,০০০ টাকার ওপরে। বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে pre-booking। আর গ্রাহকদের হাতে নতুন iPhone 17 Series–এর ফোন পৌঁছবে ১৯ সেপ্টেম্বর থেকে। ফলে উৎসবের মরসুমে বাজারে রীতিমতো ঝড় তুলতে চলেছে অ্যাপলের নতুন স্মার্টফোন সিরিজ।