Makeup Tips :প্যান্ডেল হপিংয়ে ভিজে গেলেও নষ্ট হবে না সাজ, জেনে নিন টেকসই মেকআপ টিপস

রূপচর্চা লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শারদোৎসব মানেই আনন্দ, উৎসব আর নতুন সাজের আবেশ। দুর্গাপুজোর (Durga Puja 2025) দিনগুলিতে প্রত্যেকেই চান নিজের সেরা রূপে ধরা দিতে। তবে এবারের পুজোয় আবহাওয়ার অস্থিরতা এবং অনবরত বৃষ্টির ভ্রুকুটি সাজগোজের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এখনই দরকার এমন কিছু সহজ উপায়, যা মেনে চললে ভিজে আবহাওয়াতেও মেকআপ থাকবে দীর্ঘস্থায়ী (Makeup Tips)।

আরও পড়ুন: Lotus Flower: সন্ধিপুজোয় এক কোটি পদ্ম মজুত, তবু ঝুরো ফুলে দাম বাড়ার শঙ্কা

প্রথমেই খেয়াল রাখতে হবে ত্বকের প্রস্তুতিতে। মুখ ভালোভাবে পরিষ্কার করে হালকা টোনার ও ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক সতেজ থাকবে এবং মেকআপ টিকবে বেশি সময়। এরপর অবশ্যই ব্যবহার করতে হবে ওয়াটারপ্রুফ প্রাইমার (Waterproof Makeup), যা পুরো সাজকে সুরক্ষিত রাখবে। ফাউন্ডেশনের বদলে হালকা বিবি বা সিসি ক্রিম কিংবা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন বেছে নিলে মুখে আসবে প্রাকৃতিক আভা, আবার বৃষ্টিতেও মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকবে না (Festive Beauty Hacks)।

চোখের সাজ পুজোর দিনে আলাদা মাত্রা যোগ করে। তবে ভেজা আবহাওয়ায় চোখের মেকআপ দ্রুত নষ্ট হয়ে যায়। তাই নির্ভর করতে হবে ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাস্কারার উপর। ঠোঁটের সাজে ম্যাট লিপস্টিকই সবচেয়ে ভালো বিকল্প। তবে গ্লসি লিপস্টিক চাইলে সেটি হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ফিক্স করে নিতে হবে, যাতে দীর্ঘ সময় টিকে থাকে। গালের জন্য ক্রিম বা লিক্যুইড ব্লাশ আদর্শ, কারণ এটি ত্বকের সঙ্গে সহজে মিশে যায় এবং সারাদিন থাকে উজ্জ্বল (Long-lasting Makeup)। ভ্রু সাজানো এখনকার মেকআপের অন্যতম ধাপ। সুন্দরভাবে সেট করতে হলে ব্যবহার করতে হবে ভ্রু জেল বা ওয়াক্স।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

চোখের নিচের ডার্ক সার্কেল ঢাকতে হালকা কনসিলার ব্যবহার করলে চোখ হবে আরও প্রাণবন্ত। সাজের শেষে অবশ্যই সেটিং স্প্রে ব্যবহার করা জরুরি, যা পুরো মেকআপকে সিল করে দেয়। আবার ব্যাগে ফেস মিস্ট রাখলে সারাদিন সতেজতা বজায় থাকবে। অতএব, এবারের দুর্গাপুজোয় যতই বৃষ্টি হোক না কেন, সঠিক প্রস্তুতি ও ওয়াটারপ্রুফ প্রসাধনীর কৌশলে যে কেউ সহজেই ধরে রাখতে পারবেন ঝলমলে উৎসবের সাজ (Durga Puja Makeup Tips)।