Weather update:দক্ষিণবঙ্গে পুজোর আবহাওয়া সতর্কতা, অষ্টমী থেকেই কী শুরু হবে ভারী বৃষ্টি!

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: পুজো মানেই আনন্দ, আড্ডা আর ঠাকুর দেখা। কিন্তু এবারের দুর্গাপুজো ২০২৫ (Durga Puja 2025) দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ভক্তদের কাছে বেশ কিছুটা দুশ্চিন্তা নিয়ে হাজির হয়েছে। কারণ, আবহাওয়া দফতরের (IMD Weather Update) পূর্বাভাসে স্পষ্ট জানানো হয়েছে, যে নিম্নচাপের (Low Pressure) প্রভাবে পুরো উৎসব জুড়েই বৃষ্টি আর মেঘলা আকাশের সঙ্গেই কেটে যাবে।

আরও পড়ুন: Lotus Flower: সন্ধিপুজোয় এক কোটি পদ্ম মজুত, তবু ঝুরো ফুলে দাম বাড়ার শঙ্কা

অষ্টমীর দিন দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা (Cloudy Sky)। তবে বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় (Heavy Rain in South Bengal) তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Strong Wind) বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। যদিও অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু পুরোপুরি বৃষ্টিমুক্তও থাকছে না দিনটি।

তবে পুজোর শেষভাগে পরিস্থিতি ফের জটিল হয়ে উঠতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে (Andaman Sea) একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি হতে পারে। এর জেরে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা প্রবল। যদি সেটি ঘনীভূত হয়, তবে নবমী ও দশমীতে (Durga Puja Rain Forecast) ফের বাড়বে বৃষ্টি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বর্ষণ (Heavy Rain Alert) দেখা দিতে পারে। অষ্টমীর রাত থেকে শুরু হয়ে নবমী-দশমীতে একাধিক জেলায় ভারী বর্ষণ দেখা দেওয়ার সতর্কতা জারি হয়েছে। দশমীর দিনও কলকাতা-সহ আটটি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি একাদশীতেও বৃষ্টির পূর্বাভাস মিলেছে। অর্থাৎ এবারের পুজোয় আবহাওয়া (Kolkata Puja Weather) থাকবে একেবারেই অনিশ্চিত। দক্ষিণবঙ্গবাসীকে বারবার ভিজে ঠাকুর দেখার জন্য প্রস্তুত থাকতে হবে।