নিউজ পোল ব্যুরো: জিও (Jio Recharge Plan) আবারও প্রতিযোগিতার বাজারে নতুন মাত্রা আনতে চলেছে। ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে (Telecom Industry) ক্রমবর্ধমান চাপ ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী সংস্থার অফারের মধ্যে গ্রাহকদের টানতে এবার তারা আনল সীমাহীন সুযোগ-সুবিধা। মূলত ইন্টারনেট (Internet Data), অনলাইন স্ট্রিমিং (OTT Subscription) ও ক্লাউড সার্ভিসের (Cloud Storage) প্রতি মানুষের চাহিদাকে মাথায় রেখে একাধিক রিচার্জ প্ল্যানের (Prepaid Recharge Plan) সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি সুবিধা।
আরও পড়ুন: iPhone 17 Pro : অবশেষে লঞ্চ iPhone 17 Series, দাম ও ফিচার জানুন
আজকের দিনে ডেটা (Mobile Data) গ্রাহকদের সবচেয়ে বড় প্রয়োজন। বাড়ি থেকে অফিসের কাজ, বাচ্চাদের অনলাইন পড়াশোনা, সিনেমা (Online Movies), ওয়েব সিরিজ (Web Series) বা গেমিং (Mobile Gaming) সব ক্ষেত্রেই ইন্টারনেটই প্রধান ভরসা। তাই ব্যবহারকারীদের চাহিদা মেটাতে জিও তাদের জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলির সঙ্গে দিচ্ছে ফ্রি ডেটা (Free Data Offer), আনলিমিটেড কলিং (Unlimited Calling) এবং বিশেষ সুবিধা।
সবচেয়ে নজরকাড়া অফারের মধ্যে রয়েছে ৮৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি মিলবে অতিরিক্ত ২০ জিবি ফ্রি ডেটা। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড ৫জি ডেটা (5G Data)। প্ল্যানটির বৈধতা ৯০ দিন। আরও চমকপ্রদ বিষয় হল, জিওর ৯ম বার্ষিকী উপলক্ষে গ্রাহকরা পাচ্ছেন জিওহোম (JioHome) এর ২ মাসের বিনামূল্যে ট্রায়াল, জিওহটস্টার (JioHotstar) মোবাইল ও টিভি সাবস্ক্রিপশন, পাশাপাশি জিওসাভন (JioSaavn), জোমাটো (Zomato), নেটমেডস (Netmeds) এবং ৫০ জিবি জিওএআইক্লাউড (JioCloud Storage) সুবিধা।
গেমিং প্রেমীদের জন্য বিশেষ অফার এসেছে ₹৫৫৫ টাকার গেমিং প্ল্যানে (Jio Gaming Plan)। এখানে প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত ৫ জিবি ফ্রি ডেটা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে পাওয়া যাবে জিওগেমস ক্লাউড (JioGames Cloud), বিজিএমআই (BGMI Coupon), ফ্যানকোড (FanCode), জিওটিভি (JioTV) এবং জিওএআইক্লাউড সুবিধা। প্ল্যানটির বৈধতা ২৮ দিন হলেও এর মধ্যে বার্ষিকী উপলক্ষ্যে থাকা সমস্ত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া রয়েছে ৭৪৯ টাকার প্ল্যান। এখানে প্রতিদিন ২ জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস সুবিধা রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ২০ জিবি ফ্রি ডেটাও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, জিও তার প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলিকে আরও আকর্ষণীয় করে তুলছে। ডেটা, কলিং, OTT এবং ক্লাউড সুবিধার একসঙ্গে সংমিশ্রণ এই প্ল্যানগুলিকে বাজারে আরও প্রতিযোগিতামূলক ক
রে তুলেছে।