নিউজ পোল ব্যুরো: বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন (Amazon)। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই যেকোনো ধরনের পণ্য ঘরে বসেই কিনতে পারেন। প্রতিনিয়ত অ্যামাজন তাদের অ্যাপে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে, যাতে কেনাকাটা আরও সহজ, দ্রুত এবং ব্যবহারবান্ধব হয়। এই ধারাবাহিকতায় এবার অ্যামাজন তাদের মোবাইল অ্যাপে চালু করেছে একটি নতুন ফিচার, যার নাম “Buy for Me”।
এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) দ্বারা পরিচালিত একটি আধুনিক ফিচার, যা ব্যবহারকারীদের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে পণ্য খুঁজে বের করতে এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে সেই পণ্য কিনতে সাহায্য করবে। অ্যামাজনের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু পণ্যটি নির্বাচন করবেন, বাকি কাজ করে দেবে AI। অর্থাৎ, আপনি যেটা কিনতে চান সেটি খুঁজে বের করে দেবে অ্যামাজনের AI, এমনকি প্রয়োজন হলে তৃতীয় পক্ষের ব্র্যান্ড সাইট থেকেও সেই পণ্য কিনে দেবে – একদম নিরাপদ ও স্মার্ট উপায়ে। এই ‘Buy for Me’ ফিচারটি অ্যামাজনের নতুন প্রযুক্তি Amazon Bedrock প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি, যা ভবিষ্যতের শপিং অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে বলে মনে করা হচ্ছে।

এই নতুন ফিচারটি মূলত ব্যবহারকারীদের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটায় সহায়তা করবে। অ্যামাজনের মোবাইল অ্যাপেই যুক্ত করা হয়েছে এই ফিচারটি, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো পণ্য খুঁজে বের করতে এবং কেনার প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও স্মার্টভাবে সম্পন্ন করতে পারবেন। ‘Buy for Me’ এমন একটি এজেন্টিক এআই ফিচার অ্যাপ যেটি AI মডেল দ্বারা চালিত। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যামাজন অ্যাপে থাকাকালীন এমনসব বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির ওয়েবসাইটে থেকে পণ্য কিনতে পারবেন। এই প্রযুক্তি Amazon Bedrock প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
আরও পড়ুন: World Record: ৩৫,০০০ বার্গার খেয়ে বিশ্বরেকর্ডে ডোনাল্ড
কীভাবে কাজ করে এই ফিচার?
ধরুন কোনও ব্যবহারকারী এমন একটি পণ্য খুঁজছেন, যেটি অ্যামাজনের মূল ক্যাটালগে (Amazon Product Catalog) নেই, কিন্তু সেটির পাশে “Shop brand sites directly” ট্যাগ যুক্ত থাকে, তখন সেটি আসলে এই নতুন ওয়েবসাইটের প্রোডাক্ট। ব্যবহারকারী যদি সেই পণ্যের উপর ক্লিক করেন, তাহলে অ্যামাজন অ্যাপেই পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মনে করা হচ্ছে বর্তমানে এই ফিচার সীমিতভাবে চালু থাকলেও, এটি ভবিষ্যতের ই-কমার্স অভিজ্ঞতাকে আমূল বদলে দিতে পারে। একদিকে যেমন ব্যবহারকারীর সময় সাশ্রয় হবে, অন্যদিকে অ্যামাজনের অ্যাপে থেকেই ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার সুবিধাও মিলবে। অর্থাৎ, অ্যামাজনের “Buy for Me” ফিচারটি কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি গ্রাহকের কেনাকাটা অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও ঝামেলাহীন করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ। এই ফিচার যদি সফলভাবে বিস্তৃত হয়, তাহলে অনলাইন শপিংয়ে একটি নতুন যুগের সূচনা হবে — যেখানে এআই হবে আমাদের পার্সোনাল শপার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
