নিউজ পোল ব্যুরো: বার্গার খেলেই নাম উঠবে গীনিস ওয়ার্ল্ড রেকর্ডসে। শুনতে অবাক লাগছে তাই না? কি ভাবছেন? এও সম্ভব! কিভাবে বার্গারের সঙ্গে গীনিস ওয়ার্ল্ড রেকর্ডসের (World Record) সম্পর্ক হতে পারে! শুনুন তাহলে

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ডোনাল্ড বার্গার কি জিতে নিলেন গীনিস ওয়ার্ল্ড রেকর্ডস। ডোনাল্ড বার্গার খাওয়া শুরু করেছিল পাঁচ দশকেরও বেশি সময় ধরে।আজকের দিনে যখন খাদ্যাভ্যাস ও ডায়েট নিয়ে নানা বিধিনিষেধের কথা শোনা যায়, সেখানে ডোনাল্ড গরস্কের মতো একজন মানুষের জীবনযাপন সত্যিই বিস্ময়কর। উল্লেখ্য, ১৫ই মার্চ পর্যন্ত ডোনাল্ড ৩৫,০০০টি বার্গার খেয়েছেন । শুধু তাই নয় তিনি আজীবন বার্গার খাবার প্রতিশ্রুতি দিয়েছেন । ডোনাল্ডের মতে, তিনি এমন একটি মানুষ যার পছন্দের খাবারই বার্গার । তাই তিনি বাকি জীবনও বার্গার খেয়েই কাটাতে চান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে ডোনাল্ড বলেন, “আমি আজ পর্যন্ত ৩২,৩৪০টি বার্গার খেয়েছি। আগামী বছর ৫০ বছর পূর্ণ হবে প্রতিদিন বিগ ম্যাক খাওয়ার।”
ভিডিওটি দেখুনঃ https://www.instagram.com/reel/DH-u5astL3i/?utm_source=ig_web_copy_link

আরও পড়ুন: water crisis : ব্রিকসে-র বৈঠকে জলবায়ু পরিবর্তনে বিশেষ বার্তা ভারতের
ডোনাল্ড গরস্কের এই কাহিনি শুধু খাদ্যপ্রেমীদের জন্যই নয়, বরং তাদের জন্যও প্রেরণাদায়ক, যারা নিজেদের প্যাশনের জন্য কিছু করতে চান। এই অবাক করা কাহিনির মাধ্যমে ডোনাল্ড গরস্কে হয়ে উঠেছেন ‘বার্গার কিং’ (Burger King) একজন সত্যিকারের কিং, যিনি বার্গারের প্রতি তার প্রেমকে নিয়ে গেছেন বিশ্বমঞ্চে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও (World Record) আজ তার নাম স্বর্ণাক্ষরে লেখা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
