নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার শীর্ষ আদালত ২০১৬ SSC প্যানেলের ২৬ হাজার জনের চাকরি বাতিলের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, “একটাই দাবি। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।” সেই সঙ্গেই তিনি দুর্নীতির জন্য বাংলার মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারকে দায়ী করেছেন। শুক্রবার বিধানসভার বাইরে থেকে এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ফের একবার ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাশাপাশি যারা যোগ্য তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু।
এদিন শুভেন্দুর একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রীকে তোপ দেগেছেন। এসএসসি-এর দুর্নীতি নিয়ে শুভেন্দু বলেছেন, “SSC-এর স্বতন্ত্রতা শেষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মদতে দুর্নীতি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।” শুভেন্দুর এই মন্তব্যের পর থেকেই নতুন করে রাজনৈতিক মহলে বাড়তে শুরু করেছে উত্তাপ। নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অভিষেকের নাম না করে বলেছেন, “ভাইপো মাল তুলেছেন কালঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র ও তৃণমূলের যুব নেতা কুন্তলদের মাধ্যমে।”
আরও পড়ুনঃ Abhijit Gangopadhyay: চাকরিহারাদের মধ্যে যোগ্য বাছাই নিয়ে বড় মন্তব্য প্রাক্তন বিচারপতির
বৃহস্পতিবার SSC প্যানেল বাতিল নিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন “একটাই দাবি। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ । শুধু পদত্যাগ নয়, আমরা আশাবাদী, আজ যে ভাষায় প্রধান বিচারপতি বলেছেন, ইটস আ ক্রাইম, অর্গানাইজড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। দ্যাট মিনস গভর্নমেন্ট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায়…। আমরা আশাবাদী, এই ২৬ হাজার যুবক-যুবতী বিনা দোষে …কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে আজ তাঁরা পথে বসলেন, তাঁদের পথে যিনি বসালেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ক্যাবিনেটের জেল চাই। গ্রেফতারি চাই। এটাই বাংলার আওয়াজ। বিজেপি যুব মোর্চার কর্মীরা বহু জায়গায় ইতিমধ্যে আন্দেোলন শুরু করেছেন। আগামীকালও রাজ্যজুড়ে সর্বত্র …জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে। আন্দোলনের তীব্রতা বাড়বে। যাঁদের চাকরি গেছে, তাঁদের সঙ্গে নাকি উনি ৭ তারিখে কথা বলবেন। কী কথা বলবেন ? আমি তাঁদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায় কী কথা আপনাদের বলবেন। তাঁর বলার কী আছে ? যা সর্বনাশ করার তিনি করেছেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
