নিউজ পোল ব্যুরো: কোচবিহারের নাটাবাড়ির জনসভা থেকে ভোটার তালিকা নিয়ে বড় অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। তিনি দাবি করেন, ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়ার আড়ালে ২৭ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে ১০ লক্ষের বেশি হিন্দু বাঙালির নাম রয়েছে।
মঙ্গলবার দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে অভিষেক বলেন, এবারের নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, এটি অন্যায় বনাম উন্নয়ন এবং অবহেলা বনাম সম্মানের লড়াই। তাঁর বক্তব্য অনুযায়ী, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৬০ লক্ষের বেশি নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ ছিল। সম্প্রতি Election Commission of India প্রথম দফার নিষ্পত্তির কাজ শেষ করে, যেখানে প্রায় ৩৩ লক্ষ নাম পুনরায় তালিকাভুক্ত হলেও ২৭ লক্ষের বেশি নাম বাদ পড়েছে।
আরও পড়ুন: Kolkata: সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, অফিসে যাওয়ার পথে প্রাণ হারালেন তরুণী আইটি কর্মী
তৃণমূলের অভিযোগ, এই ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ প্রক্রিয়াকে ব্যবহার করে বহু বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হয়েছে। অভিষেক সকলকে আশ্বস্ত করে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার প্রতিটি নাগরিকের ভোটাধিকার রক্ষা করা হবে এবং ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র নেতৃত্বে সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
এদিন তিনি আরও অভিযোগ করেন, আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের মতো ব্যবস্থাকে ব্যবহার করে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে। পাশাপাশি কোচবিহারের প্রাক্তন সাংসদ নীতীশ প্রামাণিক (Nisith Pramanik) এবং বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)-র বিরুদ্ধেও তোপ দাগেন। তাঁর দাবি, এই নেতারা মানুষের পাশে না থেকে শুধু প্রচারের রাজনীতিতেই ব্যস্ত ছিলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
