নিউজ পোল ব্যুরো: অনলাইনে মেকআপ কেনার ক্ষেত্রে (Makeup Safety) অনেকেই এখনও দ্বিধায় থাকেন। নিজের ত্বকের সঙ্গে কোন লিপস্টিক বা ফাউন্ডেশনের (Foundation) শেড মানাবে, তা না দেখে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তাই অনেকেই দোকানে গিয়ে সরাসরি টেস্টার ব্যবহার করেন। তবে চিকিৎসকদের সতর্কবার্তা এই অভ্যাস অজান্তেই বড় স্বাস্থ্যঝুঁকি ডেকে আনতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দোকানের টেস্টার লিপস্টিক বা ফাউন্ডেশন একাধিক মানুষের স্পর্শে থাকে, যা সহজেই জীবাণুর আধার হয়ে ওঠে। Cleveland Clinic-এর তথ্য অনুযায়ী, হার্পিস-এর মতো ভাইরাস প্রসাধনীর আর্দ্র অংশে কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফলে এসব পণ্য সরাসরি ঠোঁট বা মুখে ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
আরও পড়ুন: AC: এয়ার কন্ডিশনারে দীর্ঘক্ষণ থাকলে কি মোটা হয়ে যাবেন? জেনে নিন আসল সত্যি
হার্পিস মূলত দুই ধরনের হয়- ওরাল হার্পিস, যা ঠোঁটের আশপাশে ফুসকুড়ি তৈরি করে, এবং জেনিটাল হার্পিস, যা সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। এছাড়াও গবেষণায় দেখা গেছে, ব্যবহৃত মেকআপ টেস্টারের (Makeup Safety) ৭০% থেকে ৯০%-এ E. coli এবং Staphylococcus-এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা খালি চোখে বোঝা সম্ভব নয়।
তাই কিছু সতর্কতা মেনে চলা জরুরি। সরাসরি ঠোঁট বা চোখে টেস্টার ব্যবহার না করে হাতের উপর (Makeup Safety) প্রয়োগ করা উচিত। ব্যবহার শেষে সেই অংশ ভালোভাবে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। দোকানে যদি একবার ব্যবহারযোগ্য ব্রাশ বা স্প্যাচুলা না থাকে, তাহলে সেই টেস্টার এড়িয়ে যাওয়াই ভালো। এছাড়া প্রয়োজনে কর্মীদের দিয়ে পণ্যের উপরের স্তর পরিষ্কার করিয়ে নেওয়া বা অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করাও নিরাপদ উপায়।সচেতন থাকলেই সৌন্দর্যচর্চা হবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
