নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ইস্যুতে প্রথমে দিল্লিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। তবে পরে নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে সাক্ষাতের সময় মেলায় আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
তৃণমূল (TMC) সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কমিশনের কাছে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছিল। প্রাথমিকভাবে কোনও সাড়া না মেলায় দলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) এবং প্রাক্তন সাংসদ সাকেত গোখেল (Saket Gokhale)-কে নিয়ে দিল্লিতে ধর্নায় বসার পরিকল্পনা করা হয়। কিন্তু পরে কমিশন (Election Commission) জানায়, আগামীকাল সকাল ১০টায় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সময় দেওয়া হয়েছে। ফলে ধর্নার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্ধারিত সময়ে কমিশনের সঙ্গে দেখা করবে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ২৭ লক্ষের তালিকায় ১০ লক্ষই হিন্দু বাঙালি! নাম বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক অভিষেক
এদিকে এসআইআর প্রক্রিয়ার হিসেব সামনে আসতেই বিতর্ক আরও তীব্র হয়েছে। জানা গেছে, প্রায় ৫০ লক্ষ ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ নামের মধ্যে ২৭ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর আগে আরও প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে দাবি উঠছে।
জেলা ভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় এই সংখ্যা সর্বাধিক। এখানে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষেরও বেশি, যার মধ্যে প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার নাম বাদ পড়েছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। তৃণমূলের (TMC) অভিযোগ, বৈধ ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে আসন্ন বৈঠকের দিকে এখন নজর সকলের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
