নিউজ পোল ব্যুরো: বাংলায় নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। বাদ যাচ্ছেন না খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বিজেপির পাখির চোখ ২০২৬-এর বঙ্গ বিধানসভা নির্বাচন(2026 West Bengal Assembly Election)। একুশে হয়নি কিন্তু ছাব্বিশের বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। এক মাসের মধ্যেই ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রে এমনটাই খবর জানা গিয়েছে।
সূত্রের খবর প্রধানমন্ত্রী চলতি মাসেই ফের বঙ্গ সফরে আসতে পারেব। ২০ অগাস্ট মোদীর দমদমে সভার সম্ভাবনা। নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলেই জানা গিয়েছে। এই সফর নিয়ে আরও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এত কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর বাংলা সফর নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে গত ১৮ জুলাই দুর্গাপুরে সভা করেছিলেন। সেখান থেকেই দিয়েছেন বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক। বলেছেন বাংলায় মানুষ এবার পরিবর্তন চায়। এমনকি বাংলাকে সেবা করার জন্য বিজেপিকে একটা সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুরুতেই চমক দিয়ে দুর্গা-কালীর নাম নিয়ে ১৮ জুলাই বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী। বললেলেন, “বাংলা উন্নয়ন চায়। বাংলা পরিবর্তন চায়।” বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করে আগামী বছরে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।। দিয়েছেন বাংলায় পরিবর্তন আনার প্রতিশ্রুতিও। মোদী চড়া সুরে বলেছেন, “এখানকার তৃণমূল সরকার বাংলার বিকাশের সামনে দেওয়ালের মতো বাধা। যে দিন এই দেওয়াল পড়ে যাবে সেই দিনই বাংলায় উন্নয়ন হবে। তৃণমূল গেলেই আসল পরিবর্তন আসবে।” প্রধানমন্ত্রী বললেন বাংলায় বিজেপি এলে রাজ্যের মানুষ সমস্ত রকম সুবিধা পাবেন। তৃণমূল সরকার উন্নয়নের বিরোধী বলেও দাবি করেছেন মোদী। বললেন, ‘তৃণমূল বাংলার মানুষের বর্তমান ও ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলেছে। তৃণমূলের দুর্নীতির কারণেই এত মানুষ বেকার, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে’ ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
